বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে উপনির্বাচনে টিপু সুলতান ২২ ভোট বেশি পেয়ে বিজয়ী

সোহেল পারভেজ, কেশবপুর: যশোর জেলা পরিষদের ৮ নম্বর কেশবপুর ওয়ার্ডের সাধারণ সদস্য পদের উপনির্বাচনে টিপু সুলতান হাতি প্রতীকে ২২ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দী মোছাঃ রেহেনা খাতুন ৫১ ভোট পেয়েছে।

শনিবার (৯ মার্চ) সকাল নয়টা হতে বেলা ২টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে ইভিএমের মাধ্যমে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের সদস্য পদে এ উপনির্বাচনে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্তীতা করে। তারা হলেন- টিপু সুলতান-হাতি, রেহেনা খাতুন-তালা, আব্বাস আলী-টিউবওয়েল, আলতাফ হোসেন-উটপাখি ও জাকির হোসেন-বৈদ্যুতিক পাখা।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, উপজেলা পরিষদ, ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার জনপ্রতিনিধিরা এ নির্বাচনে তার পছন্দের প্রার্থীকে মূল্যবান ভোট দিয়েছেন। মোট ভোটার ১৫৯ জন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ সম্পন্য হয়েছে।

যশোর জেলা পরিষদের উপ-নির্বাচনে ৮ নম্বর কেশবপুরের বে-সরকারি ভোটের ফলাফল মোট ভোটার-১৫৯, কাষ্টিং ভোট-১৫৭, মোট প্রার্থী ৫ জন। ভোটে প্রাপ্ত হয়েছেন মোঃ টিপু সুলতান (হাতি) ৭৩, মোছাঃ রেহেনা খাতুন (তালা) ৫১, মোঃ আব্বাস আলী (টিউবওয়েল) ২৮, জাকির হোসেন (বৈদ্যুতিক পাখা)০৩ ও মোঃ আলতফ হোসেন বিশ্বাস (উটপাখি)০২ ভোট পেয়েছেন।

টিপু সুলতান হাতি প্রতীকে ২২ ভোট বেশি পেয়ে বে-সরকারি বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দী মোছাঃ রেহেনা খাতুন ৫১ ভোট পেয়েছেন।

উল্লেখ্য, যশোর জেলা পরিষদের ৮ নম্বর কেশবপুর ওয়ার্ডে সদস্য ছিলেন আজিজুল ইসলাম। তিনি যশোর-৬ (কেশবপুর) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করেন। পরে জেলা পরিষদের এ ওয়ার্ডটি শূন্য ঘোষণা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীতেবিস্তারিত পড়ুন

যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ ও যশোর-২ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনেবিস্তারিত পড়ুন

  • যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন
  • ১৭ বছর পর কেশবপুরে শ্রাবণ : কেশবপুরে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা
  • কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর এক সন্তানের জননীকে নিয়ে উধাও
  • যশোর-৬ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান
  • মালয়েশিয়ায় সড়ক দু*র্ঘ*ট*না*য় কলারোয়ার যুবকসহ নি*হ*ত-৩
  • কেশবপুরে ১০২ দলিত শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ
  • কেশবপুরের কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জীর পিতার মৃত্যুতে গভীর শোক
  • কেশবপুরে জুলাই শহীদ দিবস পালিত
  • কেশবপুর হাসপাতালে ভ্যাকসিন নিয়ে হাজির মানবিক ইউএনও
  • মনিরামপুর মহাসড়কে পথচারীদের জন্য শ্যামল ছায়া পরিবেশ
  • মনিরামপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা
  • কেশবপুরে “শেকড়ের সন্ধানে” সংস্থা’র সাহিত্য আসর