শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুর মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও আলোচনা সভা

রনি হোসেন, কেশবপুর: কেশবপুর বাহারুল উলুম কামিল (এম.এ) মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের প্রবেশপত্র বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে অত্র প্রতিষ্ঠানের মিলনায়তনে ওই ছাত্র-ছাত্রীদের প্রবেশপত্র বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ফসিয়ার রহমান সভাপতিত্ব করেন এবং সহকারী অধ্যাপক জিল্লুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কেশবপুর পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যক্ষ মছিহুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক জেলা পরিষদের সদস্য আলহাজ্ব হাসান সাদেক, কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল হাই সিদ্দিকী, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম।

এছাড়া অত্র প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্যে রাখেন, ৯ম শ্রেণির ছাত্র ফাহিম আবরার, হাবিবা রহমান, দাখিল পরীক্ষার্থী মুজাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার ফকিহ মুহাম্মদ আহসান উল্লাহ আজহারী।

আলোচনা সভা শেষে অত্র প্রতিষ্ঠান থেকে ৩১ জন দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মাঝে প্রবেশপত্র বিতরণ করা হয়।

উল্লেখ্য, ১৯৫৫ সালে কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। সেই থেকে সুনামের সহিত অত্র প্রতিষ্ঠান পরিচালনা হয়ে আসছে।

একই রকম সংবাদ সমূহ

যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ ও যশোর-২ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনেবিস্তারিত পড়ুন

যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন

যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন যশোরের ছয়টি আসনের মধ্যেবিস্তারিত পড়ুন

১৭ বছর পর কেশবপুরে শ্রাবণ : কেশবপুরে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি : দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার পর আবারও নিজবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর এক সন্তানের জননীকে নিয়ে উধাও
  • যশোর-৬ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান
  • মালয়েশিয়ায় সড়ক দু*র্ঘ*ট*না*য় কলারোয়ার যুবকসহ নি*হ*ত-৩
  • কেশবপুরে ১০২ দলিত শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ
  • কেশবপুরের কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জীর পিতার মৃত্যুতে গভীর শোক
  • কেশবপুরে জুলাই শহীদ দিবস পালিত
  • কেশবপুর হাসপাতালে ভ্যাকসিন নিয়ে হাজির মানবিক ইউএনও
  • মনিরামপুর মহাসড়কে পথচারীদের জন্য শ্যামল ছায়া পরিবেশ
  • মনিরামপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা
  • কেশবপুরে “শেকড়ের সন্ধানে” সংস্থা’র সাহিত্য আসর
  • কেশবপুরে দারিদ্র বিমোচনে ১৩ টি পরিবারের মাঝে গরু বিতরণ
  • কেশবপুরে ভূমি মেলা উদ্বোধন