শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কোন অপশক্তি ভূমিহীনদের উচ্ছেদ করতে পারবে না: সাতক্ষীরার এমপি আশু

স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু বলেছেন, শুধু বাকালে খাস জমি নয়, সকল জায়গায় খাস জমি ভূমিহীনদের মাঝে বিতরণ করতে হবে। কোন অপশক্তি ভূমিহীনদের উচ্ছেদ করতে পারবে না। আমি আপনাদের খাদেম হিসেবে থাকতে চাই, প্রভূ হিসেবে নয়।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ডের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলে।

তিনি আরও বলেন, বিগত ১০ বছরে সীমাহীন অত্যাচারের কারনে আপনারা আমাকে ভোট দিয়েছেন। আমরা চাই সাতক্ষীরাকে গড়তে। প্রধান মন্ত্রী চাচ্ছেন খাস জমি উদ্ধার করে ভূমিহীনদের মাঝে বন্টন করতে। আমরা সেই কাজ এগিয়ে নিতে কাজ করছি। পয়সা দিয়ে আমাকে কেউ কিনতে পারবেন না। আমি কখনোই পয়সার কাছে বিক্রয় হবনা, আমার সন্তানরা কোথাও কোন জায়গায় দায়িত্ব নেবেনা।

সাতক্ষীরা পৌরসভার ৬ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে ও পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ আব্দুস ছাদেক’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, সদর উপজেলা জাতীয় পার্টির শেখ শরিফুজ্জামান বিপুল, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব কমল বিশ্বাস। এ সময় আরও বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির অর্থ সম্পাদক মোঃ আশরাফ আলী, পৌর ৬ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মারুফ আহম্মেদ, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রাফিনুর আলী, ৬ নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. মাসুম মোল্লা, সহ- সভাপতি আব্দুল আলিম, জাপানেতা মোহাম্মদ আলী সরদার। এসময় ৬ নং ওয়ার্ড জাতীয় পার্টি সকল পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা

শুরু হলো হিন্দু ধর্মালম্বীদের মনসা পূজা ও বিশ্বকর্মা পূজা, সাতক্ষীরা শহরের পলাশপোলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত