শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুলনায় স্টাডি ইন ইন্ডিয়া এক্সপো জুলাই ১৩

রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামে ব্যাপক সাফল্যের পর ভারতীয় শিক্ষার উপর অন্যতম জনপ্রিয় এডুকেশন শো সিরিজ ‘স্টাডি ইন ইন্ডিয়া এক্সপো-২০২৩’ আগামী জুলাই ১৩ বৃহস্পতিবার খুলনা সিটি ইন হোটেলে জমকালোভাবে অনুষ্ঠিত হবে।

রাজধানী ঢাকার যমুনা ফিউচার পার্কে গত জুলাই ১০ ও ১১ তারিখে ও চট্টগ্রাম শহরের দ্য পেনিনসুলা হোটেলে গত ৭ ও ৮ জুলাই অনুষ্ঠিত শিক্ষা মেলাটিতে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় ছিল।

অভিভাবক ও শিক্ষার্থীদের নানা অনুসন্ধান ও প্রশ্নের উত্তর দিতে গিয়ে আয়োজক ও স্টলের কর্মীদের রীতিমতো হিমশিম খেতে হয়।

অ্যাফেয়ার্স এক্সিবিশনস অ্যান্ড মিডিয়া প্রাইভেট লিমিটেড আয়োজিত মেলাটি আগামী ১৫ জুলাই রাজশাহীর গার্ডেন রিভার ভিউ হোটেলে অনুষ্ঠিত হবে।

এই শিক্ষা মেলায় ২৫টির বেশি ভারতের উচ্চ পদমর্যাদার বিশ্ববিদ্যালয় এবং কলেজের প্রতিনিধিরা অংশগ্রহণ করছে। এ সকল প্রতিষ্ঠানের কর্মকর্তারা সঠিক কোর্স বেছে নিতে এবং ভর্তি সংক্রান্ত হালনাগাদ ও সঠিক তথ্য শেয়ার করার মাধ্যমে শিক্ষার্থীদের কাউন্সেলিং করছে।

‘স্টাডি ইন ইন্ডিয়া এক্সপো-২০২৩’ এ অংশগ্রহণ করে শিক্ষার্থীরা তাদের পছন্দের বিশ্ববিদ্যালয় বা কলেজে অন-স্পট আবেদন করার এবং ১০০ শতাংশ মেধা-ভিত্তিক স্কলারশীপ অর্জনের একটি অনন্য সুযোগও পাচ্ছে।

স্টাডি ইন ইন্ডিয়া এক্সপোতে কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং, বিবিএ, এমবিএ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, ক্লাউড কম্পিউটিং, হোটেল ম্যানেজমেন্ট, ট্যুরিজম ম্যানেজমেন্টের মতো জনপ্রিয় কিছু কোর্স অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো অফার করছে বলে জানা গেছে।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হল বেনারস হিন্দু ইউনিভার্সিটি (বিএইচইউ), শারদা ইউনিভার্সিটি, লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি, চণ্ডীগড় ইউনিভার্সিটি, অ্যামিটি ইউনিভার্সিটি, এসআরএম ইউনিভার্সিটি, মানব রচনা ইউনিভার্সিটি, কেআইআইটি ইউনিভার্সিটি, বিএমএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, পিডিইইউ, এমআইটি ওয়ার্ল্ড পিস ইউনিভার্সিটি, মোদি ইউনিভার্সিটি, AIMS ব্যাঙ্গালোর, সিভি রমন বিশ্ববিদ্যালয়, আদিত্য গ্রুপ অফ ইনস্টিটিউটস, পিম্পরি চিঞ্চওয়াড় বিশ্ববিদ্যালয় প্রমুখ।

যে সমস্ত ছাত্রছাত্রীরা স্নাতক, স্নাতকোত্তর বা এমনকি কর্মজীবী পেশাজীবী তারা স্টাডি ইন ইন্ডিয়া এক্সপোতে যোগদান করতে পারবেন। শিক্ষার্থী এবং অভিভাবকদের বিনামূল্যে এক্সপোতে অংশগ্রহণ করতে https://studyinindiaexpo.com/bangladesh/ এ নিবন্ধন করতে পারবেন বলে জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়