মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে সিসিডিবি-এনগেজ প্রকল্পে মিডিয়া প্রতিনিধি ও নারী সদস্যদের নিয়ে মিডিয়া ওয়ার্কশপ

সিসিডিবি একটি উন্নয়ন ও সেবামুলক বেসরকারী সংস্থা। সংস্থাটি মানুষের উন্নয়নের লক্ষ্যে সেবামুলক কাজ করে চলেছে। সিসিডিবি-এনগেজ প্রকল্প নারীদের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে।

সেই লক্ষ্যে ১২ জুলাই সকাল ১০:০০ টায় শ্যামনগর উপজেলার পরিষদ হল রুমে মিডিয়া প্রতিনিধি ও প্রকল্পের নারী সদস্যদের নিয়ে মিডিয়া ওয়া©র্কশপ আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এনগেজ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ফারিদা খাতুন, প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব(ডলি), শ্যামনগর প্রেস ক্লাবের সভাপতি আকবর কবির , সাংবাদিক শরিফুল্লাহ কায়সার সুমন, আমিনা বিলকিস ময়না, সুন্দবন প্রেস ক্লাবের সভাপতি মোঃবিল্লাল হোসেন, উপকূলীয় প্রেসক্লাবের প্রতিনিধিরা, সিসিডিবির প্রবীর দাস , এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রাণী, প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দ ও এনগেজ প্রকল্পের নারী সদস্যরা।

প্রধান অতিথি বলেন, নারীরা আরওে এগিয়ে যাক। নারীদের নিয়ে এমন উদ্যোগ নেওয়ার জন্য সিসিডিবিকে ধন্যবাদ জানাই।

সভাপতি মিডিয়া ওয়া©র্কশপর সুফল ও প্রয়োজনীয়তা সর্ম্পকে আলোচনা করেন। তিনি নারীরা কিভাবে এ্যাডভোকেসি ও লবি করে নিজেদের ও সমাজের উন্নয়ন করা যায় সে বিষয়ে আলোচনা করেন।

সদস্য অর্পণা মল্লিক বলেন, আমরা পুরুষের পাশাপাশি কাজ করছি এবং উন্নয়নমূলক কাজের এই গল্পগুলো যেন সাংবাদিকরা মিডিয়ায় তুলে ধরে। আমাদের পাশে থাকার জন্য সিসিডিবিকে ধন্যবাদ জানাই।

উক্ত প্রশিক্ষণে এ্যাডভোকেসি কি, সহিংসতার কারন ও প্রতিরোধে করনীয়, নারীর ক্ষমতায়নে এ্যাডভোকেসি পরিকল্পনা প্রনয়ন এবং নারীর অধিকার, নারী নেতৃত্ব ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট কোনো আন্দোলন এখন চলছে না বলে মন্তব্য করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনবিস্তারিত পড়ুন

মোটরসাইকেল চালকদের জন্য সুখবর, নীতিমালা সংশোধন

মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট স্থাপন ও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে বিদ্যমান বিধিগতবিস্তারিত পড়ুন

সরকারকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্র চলছে: রিজভী

সরকারকে বেকায়দায় ফেলতে দেশে নানা ষড়যন্ত্র ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছেবিস্তারিত পড়ুন

  • পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের
  • পোশাকশ্রমিকদের আন্দোলন ‘ছিনতাইয়ের’ অপচেষ্টা নিয়ে মাহদী আমিনের সতর্কবার্তা
  • গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ অব্যাহত, দেড় শতাধিক কারখানায় ছুটি
  • এনসিপির জামায়াত জোট ছাড়ার বিষয়ে যা জানা গেল
  • শ্রমিকদের রুটি-রুজির স্বার্থ সংরক্ষণে সব পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • জনগণের জানমালের নিরাপত্তায় সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
  • পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি
  • রাস্তায় নয়, রাজনীতি হতে হবে পার্লামেন্ট কেন্দ্রিক: রাষ্ট্রপতি