সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুলনা বিভাগীয় “তারুণ্যের জয়যাত্রা” সফল করতে সাতক্ষীরা পৌর যুবলীগের প্রস্তুতি সভা

বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধান মন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’র নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ উন্নতিকরণে আগামী (২০ জুলাই) খুলনা বিভাগীয় “তরুণ্যের জয়যাত্রা” সমাবেশ সফল করার লক্ষ্যে সাতক্ষীরায় বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ জুলাই) বিকালে বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ পৌর শাখার আয়োজনে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পৌর যুবলীগের আহ্বায়ক মনোয়ার হোসেন অনুর সভাপতিত্বে প্রস্তুতি সভাই প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য বিএনপি আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টির করছে। বিএনপি মিথ্যাচার করছে দেশের মানুষকে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। রাজপথে বিএনপি’র বিরুদ্ধে আন্দোলনে যুবলীগের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে প্রতিহত করার সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি’র মিথ্যাচার যুবলীগকে লিখনির মাধ্যমে প্রতিবাদ করতে হবে। এছাড়া আগামী (২০ জুলাই) খুলনায় তারুণ্যের জয়যাত্রা আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষিত বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক এস.এম তুহিনুর রহমান তুহিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন, সদর উপজেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তানভীর হোসেন সুজন, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজাসহ উপজেলা, পৌর ও ওর্য়াড যুবলীগের নেতৃবৃন্দরা।

একই রকম সংবাদ সমূহ

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার

রাজধানী শেরেবাংলা নগরের আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজীবিস্তারিত পড়ুন

প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জবিস্তারিত পড়ুন

বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী

মৃত সরকারি কর্মচারীর বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামী পুনর্বিবাহ না করার শর্তেবিস্তারিত পড়ুন

  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • আশুলিয়ায় কারখানা চত্বরে কাভার্ড ভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
  • নতুন পে-স্কেল : কার বেতন কত
  • ১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা
  • এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়