সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের হরিহরনগর ইউপি নির্বাচন, ভোটের মাঠ কাঁপছে, প্রার্থীরা ঘুরছে দ্বারে দ্বারে

আগামী কাল সোমবার (১৭ জুলাই) যশোরের মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়ন পরিষদের নির্বাচন। তাই প্রার্থীদের পোস্টার আর ব্যানারে ছেয়ে গেছে গোটা হরিহরনগর ইউনিয়ন। ইউনিয়নের মোড়ে মোড়ে নির্বাচনী কার্যালয় ও চায়ের দোকানগুলোতে ভোটার, কর্মী ও সমর্থকদের উপস্থিতি, আলোচনা-সমালোচনা চলছে গভীর রাত অবধী। গোটা ইউনিয়নে চলছে নির্বাচনী আমেজ।

কাকে ভোট দেয়া যায়, কাকে ভোট দেয়া যায় না, কে কোন ধরণের লোক, এবার কে হবেন চেয়ারম্যান, মেম্বার এ নিয়ে আলোচনার ঝড় উঠছে চায়ের কাপে।
এদিকে বসে নেই, প্রার্থী ও প্রার্থীর কর্মী সমর্থকরা। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছে আর শেষ মুহুর্তের ভোট প্রার্থনা করছেন। যেনো এরা ভোটের কাঙ্গাল।

প্রার্থীরা ভোট প্রার্থনার পাশাপাশি ইউনিয়নের উন্নয়নের প্রতিশ্রুতিও দিচ্ছেন। তবে, ভোটাররা সৎ ব্যক্তিকেই ভোট দিবেন এমন মন্তব্য করেছেন। যেহেতু ইউনিয়নের ৯টি ওয়ার্ডেই ইভিএমে ভোট গ্রহণ হবে এবং থাকবে সিসি ক্যামেরা।

এ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন। যথাক্রমে- আব্দুর রাজ্জাক বিশ্বাস (চশমা মার্কা), মাষ্টার জহুরুল ইসলাম (নৌকা মার্কা), মোঃ তরিকুল ইসলাম (মোটরসাইকেল মার্কা) ও মোঃ ফরিদ উদ্দিন (আনারস মার্কা)। এছাড়া সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ১০ জন সংরক্ষিত নারী সদস্য ও ৯টি সাধারণ ওয়ার্ডে ৩২ জন সাধারণ সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনে ২১ হাজার ২২৬ জন ভোটার প্রথমবারে মতো ইভিএম পদ্ধতিতে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন