বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সেনাসদস্য ও শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনাসদসদের সংবর্ধনা ও পদক প্রদান

সশস্ত্র বাহিনী দিবস ২০২১ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি এর পক্ষ থেকে মঙ্গলবার ঢাকা সেনানিবাসস্থ ‘আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে’ মহান স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য সেনাবাহিনীর বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যগণের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে ২০২০/২০২১ সালে শান্তিকালীন সময়ে বিভিন্ন প্রশংসনীয় ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ‘অসামান্য সেবা পদক’ (ওএসপি) প্রাপ্ত ০৬ জন এবং ‘বিশিষ্ট সেবা পদক’ (বিএসপি) অর্জনকারী ২০ জনসহ সর্বমোট ২৬ জন সেনাসদস্যগণকে সেনাবাহিনী প্রধান পদকে ভূষিত করেন।
অনুষ্ঠানের শুরুতেই খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সেনাসদস্যগণদের মহান মুক্তিযুদ্ধকালীন বীরত্বগাঁথা এবং শান্তিকালীন পদক প্রাপ্তদের প্রশংসনীয় কর্মকান্ডের সারসংক্ষেপ তুলে ধরা হয়। সেনাবাহিনী প্রধান খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সেনাসদস্য এবং তাদের নিকটআত্মীয়ের সাথে কুশলাদি বিনিময় ও শুভেচ্ছা উপহার প্রদান করেন। পরে তিনি শান্তিকালীন পদক প্রাপ্ত সেনাসদস্যদের সাথে আলাপ করেন।

অনুষ্ঠানে সেনাসদরসহ ঢাকায় কর্মরত ঊধ¡র্তন সেনা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রতিবছরই সেনাবাহিনী সদর দপ্তর জাতির গর্ব- বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে এ ধরনের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে থাকে, যা স্বাধীনতার মর্যাদা রক্ষায় ইতিবাচক ভূমিকা রেখে আসছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আয়োজিত এই অনুষ্ঠান যেন মুক্তিযুদ্ধের চেতনায় নতুন মাত্রা যোগ করলো।

একই রকম সংবাদ সমূহ

নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

নেপালে ভয়াবহ বন্যায় বহু প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেনবিস্তারিত পড়ুন

দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়নবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান

প্রধানমন্ত্রী তারেক রহমান তার কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন বলেবিস্তারিত পড়ুন

  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • গত ছয় মাসে দায়েরকৃত ফৌজদারি মামলার প্রায় সব আসামি গ্রেপ্তার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
  • হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • ‘মন্ত্রণালয়ে বসেছি তথ্যমন্ত্রী হিসেবে, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়’ : আন্দালিভ রহমান পার্থ
  • রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী