সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গাজায় ফসফরাস বোমা ব্যবহার করছে ইসরাইল: ৯০০ ফিলিস্তিনি নিহত

হামাসের হামলার জবাবে গাজায় নির্বিচার বোমা বর্ষণ করছে ইসরাইল। এখন পর্যন্ত সেখানে প্রায় ৯০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েক হাজার। এ ছাড়া আড়াই লাখের বেশি ফিলিস্তিনি বাড়ি-ঘর হারিয়ে উদ্বাস্তুতে পরিণত হয়েছেন।

ইতোমধ্যে বেসামরিক লোকদের ওপর দখলদার ইসরাইলের হামলা নিয়ে সমালোচনা শুরু হয়েছে বিশ্বের বিভিন্ন মহল থেকে। তার মধ্যেই অভিযোগ উঠেছে যে, ইসরাইলি বাহিনী গাজায় সাদা ফসফরাস বোমা ব্যবহার করেছে। যার ব্যবহার আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ।

ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা’র রিপোর্টের বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি বাহিনী সোমবার দিবাগত রাতের শুরুতে গাজার আল-কারামা এলাকায় সাদা ফসফরাস বোমা ফেলেছে।

তবে কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি উল্লেখ করেছে যে, তাৎক্ষণিকভাবে প্রতিবেদনটি যাচাই করা তাদের পক্ষে সম্ভব হয়নি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট ফসফরাসকে (সাদা ফসফরাস বোমা) একটি জ্বালাময়ী অস্ত্র হিসেবে বিবেচনা করা হয় এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী বেসামরিকদের মধ্যে অবস্থিত সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে এটির ব্যবহার নিষিদ্ধ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় আল-কারামা এলাকায় বোমা হামলার দৃশ্যসহ একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (আগের টুইটার) পোস্ট করেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশিবিস্তারিত পড়ুন

  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান