রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গোপালগঞ্জে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

গোপালগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং গোপালগঞ্জ-১ (মুকসুদপুর- কাশিয়ানী) আসনের এমপি লেফটেন্যান্ট কর্নেল (অব:) ফারুক খানের নেতৃত্বে শুক্রবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

শ্রদ্ধা নিবেদন শেষে ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবার ও মুক্তিযুদ্ধে নিহত সকল শহিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। টানা তিন বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দলমত নির্বিশেষে সকলকে আগামী জাতীয় নির্বাচনে ঐকবদ্ধ হয়ে কাজ করার আহবানও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস. এম কামাল হোসেন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, জেলা পরিষদের চেয়ারম্যান জনাব আতিয়ার রহমান মুন্সী এবং গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন প্রমুখ।

পরে সকাল সাড়ে ১১টায় বঙ্গবন্ধু কমপ্লেক্সে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী, বাংলাদেশের অভ্যুদয় এবং জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও দলীয় কার্যক্রম গতিশীল বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় মুকসুদপুর, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ সদর, কোটালিপাড়া, কাশিয়ানী উপজেলার আওয়ামী লীগ সহ অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকালে এক আনন্দ র‍্যালি ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শোভাযাত্রাটি জেলা দলীয় কার্যালয় থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক হল মোড়ে শেষ হয়।

একই রকম সংবাদ সমূহ

ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত হওয়ার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধবিস্তারিত পড়ুন

জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি

গোপালগঞ্জে নাশকতার বিষয়ে জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলেবিস্তারিত পড়ুন

আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন শেষে জনগণকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেবিস্তারিত পড়ুন

  • গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • গোপালগঞ্জে প্রয়োজনে বল প্রয়োগ করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মাইকে ঘোষণা দিয়ে টুঙ্গিপাড়া থানায় নজিরবিহীন হামলা, ভাঙচুর ও আগুন
  • টুঙ্গিপাড়ায় বিএনপির সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতে আগুন
  • গোপালগঞ্জে সড়ক দু*র্ঘটনায় নিহ*ত ৪
  • গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরেক দফা বাড়লো
  • ভারতে যাওয়ার সময় গোপালগঞ্জ জেলা আ.লীগের সম্পাদক বেনাপোলে গ্রেফতার
  • গোপালগঞ্জের কোটালীপাড়ায় জামায়াতের এমপি প্রার্থী অধ্যাপক রেজাউলের শোভাযাত্রা
  • একাত্তর পরবর্তী প্রকাশ্যে গোপালগঞ্জে জামায়াতে ইসলামীর সভা-সমাবেশ
  • টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, সাঁজোয়া যানে সেনাবাহিনী
  • অফিস না করেও বেতন-ভাতা নিচ্ছেন বশেমুরবিপ্রবি কর্মকর্তা হীরা!
  • শেখ হাসিনার শাস্তি দাবিতে গোপালগঞ্জে বিএনপির বিক্ষোভ