বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘গোমূত্র পান করি তাই ভালো থাকি…’

গরুর দুধে নাকি সোনা পাওয়া যায়! গত বছরের নভেম্বর মাসে এমনই তত্ত্বের কথা শুনিয়ে পশ্চিমবঙ্গজুড়ে শোরগোল ফেলে দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, যা নিয়ে বিস্তর বিতর্ক, হাসিঠাট্টাও চলেছিল।

আবার যেন সেই দিন ফিরিয়ে আনলেন দিলীপ। বৃহস্পতিবার দুর্গাপুরের একটি চা চক্রে যোগ দিতে গিয়েছিলেন তিনি। সেখানে তিনি বলেন বলেন, ‘আমরা গরুর দুধ, গোমূত্র পান করি তাই ভাল থাকি’!

প্রতিদিনই প্রাতঃভ্রমণে বের হন দিলীপ ঘোষ।

দুর্গাপুরেও তার ব্যতিক্রম হয়নি। সেখানেই দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি গরুর কথা বললে অনেকের শরীর খারাপ হয়ে যায়। লকডাউন খোলার পরই খুলে গিয়েছে মদের দোকান। তার জেরে কী হয়েছে, দেখতে পাচ্ছেন তো।

তারা মদ খায় খাবে, আমরা পান করব গোমূত্র, গরুর দুধ।’
এখানেই থামেননি তিনি। দলীয় কর্মীদের পরামর্শ দিয়ে তিনি বলেছেন, ‘আপাতত এক বছর কোনও পার্টি-টার্টি করবেন না। শুধু আয়ুর্বেদিক সেবন করুন। মনে করুন এক বছর উপবাস পালন করছেন।

তাহলেই আপনি, আপনার পরিবার আর সমাজ সুস্থ থাকবে। ’

যদিও সমাদ সুস্থ থাকার কথা মুখে বললেও এদিন তার দুর্গাপুরের জমায়েত নিয়ে শুরু হয়েছে বিতর্ক। একদল লোক নিয়ে দিলীপ ঘোষ যখন এমন বক্তব্য রাখছেন, তখন তার মুখে ছিল না মাস্ক। যদিও বিজেপির রাজ্য সভাপতির মন্তব্য, ‘আমরা সমস্ত নিয়ম মেনেই সভা-সমাবেশ করছি।’

তবে, গোমূত্রের হয়ে কথা বলতে গিয়ে তিনি তৃণমূলকে গাধার সঙ্গে তুলনা করেছেন। তার কথায়, ‘তোমরা বোতলে ভরা মদ খাও, আমরা গোমূত্র পান করে ভাল থাকব। আমরা গরুকে মা বলি। তার সেবা করি। গাধারা গরুর কথা বুঝবে না!’
সূত্র: এই সময়

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী