শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চাকরি পেয়েছিল প্রেমিক, কিন্তু তার আগেই প্রেমিকার বিয়ে ঠিক

প্রেমিকাকে হত্যা করে প্রেমিকের আত্মহত্যা

১০ মার্চ কথা ছিল প্রেমিকার বিয়ে ঠিক হওয়ার। সেই খবর জানতে পেরে প্রেমিকা অন্বেষা চৌধুরী আশামনিকে নৃশংসভাবে হত্যা করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করলেন প্রেমিক জয় বড়ুয়া।

রোববার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ নৃশংস ঘটনা ঘটে।

রাউজান থানা পুলিশ ৮ নম্বর ওয়ার্ডের মহামুনি গ্রামের ভগবান দারোগা বাড়ির সুব্রত মুৎসুদ্দির বাড়ি থেকে প্রেমিক যুগলের মরদেহ উদ্ধার করেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন জানান, প্রেম ঘটিত ঘটনায় এক তরুণীকে হত্যার পর তরুণ আত্মহত্যা করেছে। রাত ১টার দিকে মরদেহ দুটি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। তদন্তের ঘটনা বিস্তারিত জানা যাবে।

নিহত প্রেমিকা মহামুনি গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের উদয়ন চৌধুরীর বাড়ির রনজিৎ চৌধুরী বাবলুর মেয়ে অন্বেষা চৌধুরী আশামনি (১৯) এবং প্রেমিক একই গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের নিলেন্দু বড়ুয়া নিলুর ছেলে জয় বড়ুয়া (২৬)।

১৯ বছর বয়সী প্রেমিকার নাম অন্বেষা চৌধুরী আশামনি। তিনি মহামুনি গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের উদয়ন চৌধুরীর বাড়ির রণজিৎ চৌধুরী বাবলুর মেয়ে। অন্বেষা নোয়াপাড়া কলেজে স্নাতক প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। তবে কলেজে তার যাওয়া-আসা ছিল খুবই কম। তবে তিনি টিউশনি করতেন নিয়মিত।

অন্যদিকে ২৬ বছর বয়সী প্রেমিকের নাম জয় মুৎসুদ্দী। তিনি ওই গ্রামেরই ৮ নম্বর ওয়ার্ডের নিলেন্দু বড়ুয়া নিলুর ছেলে। এসএসসি পাশ করার পর থেকে তিনি বাবার চায়ের দোকান দেখাশোনা করতেন। তবে ১ মার্চ থেকে একটি চাকরিতে যোগ দেওয়ার কথা ছিল তার।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অন্বেষা ও জয় দুজনই এবার এসএসসি পাশ করেছে। দু’বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক ছিল। এর মধ্যে আগামী ১০ মার্চ অন্বেষার বিয়ে ঠিক করে পরিবার। বিষয়টি জানতে পেরে রোববার মেয়েটিকে নিজ বাড়িতে ডেকে নেয় জয়। রাত ৯টার দিকে জয় তার চাচার একটি পরিত্যক্ত বাড়িতে অন্বেষাকে নিয়ে যায়। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয় অন্বেষাকে। প্রথমে শ্বাসরোধে হত্যার পর মৃত্যু নিশ্চিত করতে গলায় ছুরিকাঘাত করে জয়। পরে নিজেও গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

পাহাড়তলী ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য অর্পিতা মুৎসুদ্দি মুন্নি বলেন, আমি রাত সাড়ে ৯টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখি চৌকির উপর ছেলের মরদেহ এবং মাটির উপর গলায় ফাঁস ও ছুরিবিদ্ধ মেয়ের মরদেহ পড়ে আছে।

তিনি আরও জানান, অন্বেষা বিকাল ৫টার দিকে টিউশনিতে বের হয়। আগামী ৭ মার্চ অন্বেষা চৌধুরীর অশীর্বাদ অনুষ্ঠান এবং ১০ মার্চ তার বিবাহ অনুষ্ঠান হওয়ার কথা ছিল।

এদিকে, প্রেমের ঘটনার বিষয় সম্পর্কে কিছুই জানে না বলে জানান আত্মহত্যা করা জয় বড়ুয়ার বাবা।

অন্বেষা চৌধুরীর পরিবারের দাবি, ১০ মার্চ তার বিয়ে হওয়ার কথা ছিল। সেই বিয়েতে মেয়ের সম্মতি ছিল। বিয়ের বাজারও করেছে সে।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার