শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এবার ইউক্রেনে ঝাঁপিয়ে পড়ছে বেলারুশের সেনারা!

রাশিয়াকে সহায়তা করার জন্য ইউক্রেনে নিজস্ব সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বেলারুশ। এর আগে রুশ সেনাদের সঙ্গে বেলারুশের সেনা যোগের খবর পাওয়া গিয়েছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট বলছে, বেলারুশ ইউক্রেনে সেনা মোতায়েনের জন্য প্রস্তুতি নিচ্ছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) থেকে তা শুরু হতে পারে।

এ খবর নিশ্চিত হতে ব্রিটিশ সংবাদ বিবিসি হোয়াইট হাউস ও পেন্টাগনকে ইমেল করেছে।

এদিকে, কিয়েভ একাধিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বেলারুশিয়ান প্যারাশুট বাহিনীযুক্ত সেনা মোতায়েন করা হতে পারে।

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো তাকে একটি ফোন কলে প্রতিশ্রুতি দিয়েছেন, ইউক্রেনে তারা সেনা পাঠাবে না।

রাশিয়ার দীর্ঘদিনের মিত্র বেলারুশের উত্তরে ইউক্রেনের সীমান্ত রয়েছে। এর স্বৈরাচারী সরকার রোববার রাশিয়াকে সামরিক অস্ত্র ফেলে পারমাণবিক অস্ত্র ব্যবহারে উৎসাহিত করেছে।

এদিকে ইউক্রেনে রাশিয়ার হামলা নিয়ে পশ্চিমা শক্তিগুলো নিষেধাজ্ঞা ও নিন্দা জানিয়ে আসছে। তবে বাইডেন প্রশাসন স্পষ্ট করে জানিয়েছে, তারা ইউক্রেন-রাশিয়া সংঘাতে কিছুতেই যুদ্ধে জড়াবে না। ইউক্রেনে কোনো সেনাও পাঠাবে না।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইউক্রেনের পরিস্থিতি ও প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করতে মার্কিন মিত্রদের সঙ্গে ফোনালাপ করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।

গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ সৈন্যরা। রাশিয়ার চার দিনের হামলায় ইউক্রেনের ৩৫২ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দেশটির সরকার জানিয়েছে। অন্যদিকে চার হাজার ৩০০ রুশ সেনা নিহত হওয়ার দাবি করেছে ইউক্রেনের কর্তৃপক্ষ।

একই রকম সংবাদ সমূহ

১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ১৬ বছর ধরে এদেশের জনগণের ওপর চালানো নির্যাতন-নিপীড়ন,বিস্তারিত পড়ুন

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা ও নির্মাতা নানা পাটেকার আর নেই। গোয়ায়বিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন