শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অফিস শুরু করলেন নতুন সিইসিসহ কমিশনাররা

আগামী পাঁচ বছর দেশের নির্বাচন পরিচালনার শপথ নিয়ে আজ থেকে অফিস শুরু করেছেন নির্বাচন কমিশনাররা।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের দলটি সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে কমিশনের অফিসে প্রবেশ করে।

সকাল ৯টা ৩৫ মিনিটে নির্বাচন ভবনে প্রথম প্রবেশ করেন ইসি ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান।
এরপর সকাল ৯টা ৪৫ মিনিটে সিইসি কাজী হাবিবুল আউয়াল ভবনে প্রবেশ করেন। পরে তিনি চারতলায় ৩০১ নম্বরে নিজ দফতরে যান।

সকাল ৯টা ৫০ মিনিটে নির্বাচন ভবনে আসেন কমিশনার রাশেদা সুলতানা।
১০টায় আসেন কমিশনার আনিছুর রহমান
এবং সবশেষ ১০টা ৫ মিনিটে কমিশনে প্রবেশ করেন মো. আলমগীর।

এ সময় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের ফুলের শুভেচ্ছা জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর, আইডিয়া প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদেরসহ ইসির কর্মকর্তারা।

এর আগে, রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে শপথগ্রহণ শেষে সংবাদ সম্মেলনে নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমি আশাবাদী, সব দলের অংশগ্রহণে আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে পারব। সব কমিশনারের সঙ্গে আলোচনা করে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করা হবে।’ এ সময় দায়িত্ব সঠিকভাবে পালন করার ক্ষেত্রে সবার সহযোগিতা ও দোয়া চান তিনি।

প্রতিটি নির্বাচনই একটি চ্যালেঞ্জ উল্লেখ করে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘সব রাজনৈতিক দলের অংশিদারত্বপূর্ণ নির্বাচন করাই আমাদের মূল উদ্দেশ্য। শুধু ইসি চাইলেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সবার সহযোগিতা লাগবে। সর্বোচ্চ ভালোটা দেওয়ার চেষ্টা থাকবে আমাদের।’

এর আগে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তাদের শপথবাক্য পাঠ করান। বিকেল ৪টা ৪০ মিনিটে প্রথমে সিইসিকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি। এরপর বাকি চার কমিশনারকেও শপথবাক্য পাঠ করান তিনি। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

একই রকম সংবাদ সমূহ

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী
  • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী