বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আরো জোরালো পদক্ষেপ গ্রহণের আহ্বান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকা জলবায়ু পরিবর্তনের কারনে অত্যন্ত ঝূঁকিপূর্ণ। যেখানে ক্রমবর্ধমান হারে প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। সাইক্লোন, জলোচ্ছ্বাস, বেড়িবাঁধ ভাঙন, অধিক বৃষ্টিপাত, অনিয়মিত বৃষ্টিপাত, খরা ও লবনাক্ততা বৃদ্ধি ইত্যাদি নিত্যদিনের সঙ্গী। দক্ষিণ-পশ্চিম উপকূল অঞ্চলের সংকটকে জাতীয় পর্যায়ে তুলে ধরা এবং উপকূলের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে খুলনা জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম কাজ শুরু করে।
২৩ সেপ্টেম্বর (সোমবার) বিকাল ৩:০০ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের সহযোগিতায় খুলনা জলবায়ু অধিপরামর্শ ফোরামের আয়োজনে লিডার্স, খুলনা আঞ্চলিক কার্যালয়ে ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। অর্ধবার্ষিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন দৈনিক কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান জনাব গৌরাঙ্গ নন্দী । উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন অ্যাড. শামীমা সুলতানা শীলু, এস. এম. এ রহিম, খোকন সিকদার, শরিফুল ইসলাম সেলিম, অ্যাড. পপি ব্যানার্জী, মাহফুজুর রহমান মুকুল, অ্যাড নুরুন্নাহার পলি, লিডার্সের অ্যাডভোকেসি অফিসার তমালিকা মল্লিক।
বক্তারা উল্লেখ করেন যে, আন্তর্জাতিক সহযোগিতা এবং সরকারি পদক্ষেপ ছাড়া জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করা অসম্ভব। উন্নত দেশগুলোকে তাদের কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি পূরণ করতে হবে এবং উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পর্যাপ্ত সহায়তা প্রদান করতে হবে।

বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, শক্তি উৎপাদনে নবায়নযোগ্য উৎসের ব্যবহার বৃদ্ধি, বনায়ন কর্মসূচি জোরদার করা এবং পরিবেশবান্ধব শিল্প স্থাপনে প্রণোদনা দেয়া উচিত। জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে জনগণকে রক্ষা করার জন্য আরও উন্নত অভিযোজন কৌশল প্রণয়নেরও প্রয়োজন রয়েছে। বক্তারা জানান, “জলবায়ু পরিবর্তন এখন আর ভবিষ্যতের বিষয় নয়, এটি এখনকার সমস্যা। এই সংকট সমাধানে শুধু কথাবার্তায় সীমাবদ্ধ না থেকে, তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। আমাদের সম্মিলিত প্রচেষ্টাই পারে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে।”
উক্ত সভায় জলবায়ু পরিবর্তন এর প্রভাবে উপকূলের সংকটে করনীয় নিয়ে সকলে মতামত ব্যক্ত করেন। ফোরামের পরবর্তী ৬ মাসে গৃহীত কার্যক্রমসমূহ বাস্তবায়নে তারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে যা উপকূলের মানুষের অধিকার আদায়ে ভূমিকা রাখবে বলে সকলে প্রত্যাশা করেন।

একই রকম সংবাদ সমূহ

হাসপাতালের রান্না মুখে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বললেন, ‘এই রান্না আপনার স্ত্রী করলে খাবেন?’

খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে (সদর হাসপাতাল) আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদারবিস্তারিত পড়ুন

খুমেক হাসপাতালে ভ*য়াবহ আ*গুন

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসেরবিস্তারিত পড়ুন

খুলনায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা

খুলনায় জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধবিস্তারিত পড়ুন

  • খুলনায় গ্রাম আদালত সক্রিয়করনে বিভাগীয় এনজিও ওয়ার্কশপ
  • খুলনা বিভাগীয় সাংগঠনিক ওয়ার্কশপে অংশ নিলেন ৫ স্কাউটার
  • খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন সাতক্ষীরা প্রেসক্লাবের
  • তালায় খুলনা-সাতক্ষীরা মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পে পরিবেশগত প্রভাব মূল্যায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত
  • খুলনা প্রেসক্লাবে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের
  • খুলনার দাকোপ উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • খুলনায় প্রাথমিক বৃত্তি ও ৫০তম বিসিএস পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক
  • খুলনার দৌলতপুরে ট্রাকে মিললো ২২.৫ কেজি গাঁজা, বিদেশি মদসহ আটক ২
  • তেল উত্তোলন বন্ধ: খুলনায় জ্বালানি সরবরাহে সংকটের আশঙ্কা
  • কয়রা-পাইকগাছাবাসীকে পহেলা ফাল্গুনে সুন্দরবন দিবসের শুভেচ্ছা: এমপি আবুল কালাম আজাদ
  • একটি দল মা-বোনদের ঘরে বন্দি রাখতে চায় : তারেক রহমান
  • আইডি হ্যাকের মিথ্যা কথা বলে ধর্মকে ব্যবহার করে একটি দল : তারেক রহমান