মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সভাপতি মিলন ঘোষাল, সম্পাদক শামীম

জাতীয় যুবজোট সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল

নিজস্ব প্রতিনিধি : জাতীয় যুব জোটের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও জাতীয় যুব জোট সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ আগস্ট) বিকালে শহরের ম্যানগ্রোভ সভাঘরে এ আলোচনা সভা ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও কাউন্সিল অধিবেশনে জাতীয় যুব জোট সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন লস্কর শেলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জেলা জাসদের সভাপতি শেখ ওবায়েদুস সুলতান বাবলু।

জাতীয় যুব জোট সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মিলন ঘোষালের সঞ্চালনায় আলোচনা সভা ও কাউন্সিল অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জাসদের সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, জাতীয় নারী জোট সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পাপিয়া আহমেদ, জেলা যুব জোটের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সোহাগ, বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এস.এম আবদুল আলীম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা, বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চত করা, বেকার ভাতা প্রদান করা, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৩ বছর করা, দুর্নীতি, লুটপাট বন্ধ করা, সুশাসন কায়েম করা, অস্বাভাবিক ও রাজাকার সরকার গঠনের চক্রান্ত রুখে দেওয়ার দবি জানান।

জাতীয় যুব জোট সাতক্ষীরা জেলা কাউন্সিলে আগামী দুবছরের জন্য সর্বসম্মাতিক্রমে মিলন ঘোষালকে সভাপতি এবং এস.এম শামীম কে সাধারণ সম্পাদক নির্বাচন করে ৩৩ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সদস্য হলেন রাসেল

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের (বিপিএইচসিডিএ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যবিস্তারিত পড়ুন

যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় র‍্যালি- সভা

“প্রতিবাদ, প্রত্যয়, বিনির্মাণ ” প্রতিপাদ্যে বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীবিস্তারিত পড়ুন

১৫ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া সাতক্ষীরার আবু সেলিমের

২০১১ সালের ২৯ মে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ
  • সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ
  • সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • সাতক্ষীরার রাজার বাগানে মিনি নক আউট ফুটবল টুর্নামেন্ট
  • সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক
  • বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার
  • সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত