মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে জন্মাষ্টমী উপলক্ষে ওসি’র সাথে মতবিনিময়

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে জন্মাষ্টমী উপলক্ষে নবাগত অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী’র সাথে পূজা উদযাপন পরিষদের মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে আশাশুনি বাজা কালী মন্দির প্রাঙ্গণে এ মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে আলোচনা সভায় পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকন্ঠ সোমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশাশুনি থানার নবাগত অফিসার ইনচার্জ বিশ্বজিত কুমার অধিকারী।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সবাই সবার ধর্ম নির্বিঘেœ পালন করে থাকে। সামনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে যদি কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করে তাদের কঠোর হস্তে দমন করা হবে। আশাশুনি উপজেলার প্রত্যেকটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।

এছাড়া তিনি যেকোন প্রয়োজনে থানা পুলিশের সহযোগিতা নেওয়ার জন্য নির্দ্বিধায় যোগাযোগ করার আহ্বান জানান। আমি রাত দিন ২৪ ঘন্টা আপনাদের সেবায় নিয়োজিত। পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিৎ বৈদ্যের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আশাশুনি সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী বিশ্বপ্রাণানন্দজি মহারাজ, উপজেলা মতুয়া মহাসঙ্ঘের সভাপতি রামপদ সানা, পরিষদের উপদেষ্টা রাজ্যেশ্বর দাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান দিপংকর সরকার দীপ, প্রভাষক হিরুলাল বিশ্বাস, রতন অধিকারী প্রমুখ।

সর্বশেষে উপজেলার ১০৮ দুর্গা মন্দিরের সভাপতি/সাধারণ সম্পাদক, পূজা উদযাপন পরিষদের সভাপতি/সাধারণ সম্পাদকবৃন্দের উপস্থিতিতে আগামী বুধবার সকালে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে জগতের মঙ্গল কামনায় হরিনাম সংর্কীত্তন ও মঙ্গল শোভাযাত্রার সিদ্ধান্ত গৃহীত হয়। ওই দিন উপজেলার সকল সনাতন ধর্মাবলম্বীদের যথাসময়ে আশাশুনি বাজা কালী মন্দিরে উপস্থিত থাকার আহ্বান জানান হয়।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ফটিকখালী গ্রামে ৪ একর ৪৩ শতক জমিবিস্তারিত পড়ুন

আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দূর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা মৃত্তিকাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন