মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে দুই মাদক ব্যবসায়ী সহ গ্রেফতার ১২

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ী সহ বিভিন্ন মামলায় ১২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী’র নেতৃত্বে এস আই আমিনুল ইসলাম, মহিতুর রহমান, বিজন কুমার সরকার, মিঠুন মন্ডল, এএসআই মারুফ কবির, এনামুল মোল্যা সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা কালে গাজীপুর গ্রামের মৃত কেনায়েত সরদারের ছেলে মোঃ রমজান সরদার ও আঃ সামাদ গাজীর ছেলে মোঃ বাবু গাজীকে ১০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেন।

এ সংক্রান্তে থানায় ১(৯)২৩ নং মামলা রুজু করা হয়। সিআর পরোয়ানা-৩০৩/২২ এর আসামী আগরদাড়ী গ্রামের আব্দুল্লাহেল বাকীর স্ত্রী সোনামনি খাতুন, জিআর পরোয়ানা-১১২/২০ এর আসামী মহাজনপুর গ্রামের মৃত কপিল উদ্দীনের ছেলে আঃ ছালাম, নিয়মিত মামলার নং-২৮(৮)২৩ এর আসামী খাজরা ইউনিয়নের ইউপি সদস্য মৃত মোসলেম সরদারের ছেলে ইয়াকুব সরদার, নিয়মিত মামলা নং-২(৯)২৩ এর আসামী একসরা গ্রামের সাত্তার গাজীর ছেলে মাছুম বিল্লাহ।

পাইকগাছা উপজেলার শাহাপাড়া গ্রামের মোঃ বাচ্চু গাইনের ছেলে মোঃ রাজিব গাইন, মোঃ হাবিব গাজীর ছেলে মোঃ জাফর গাজী, মোঃ খোরশেদ গাজীর ছেলে মোঃ আসলাম গাজী। শীতলপুর গ্রামের আব্দুর রহিম গাজীর ছেলে মোঃ রিফাত হোসেন, হাফিজুল গাজীর ছেলে নাহিদ হোসেন মোঃ সিরাজুল গাজীর ছেলে সুমন আলীকে ছাগল চুরির অপরাধে গ্রেফতার করা হয়। এদের বিরুদ্ধে থানায় ৩(৯)২৩ নং মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের শনিবার বিকালে বিজ্ঞ আদালতে প্রেরের করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা

সাতক্ষীরার আশাশুনিতে মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকালে খুলনা বিভাগের পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসইবিস্তারিত পড়ুন

  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন