বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাতীয়করণসহ ৮ দাবি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের

প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণসহ ৮ দফা দাবিতে মানববন্ধন করেছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট। বুধবার (১২ জানুয়ারি) পাঁচ শতাধিক শিক্ষক-শিক্ষিকার উপস্থিতিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে এক্যজোটের সদস্য সচিব মো. তাজুল ইসলাম ফরাজী বলেন, আমরা শুরু থেকেই প্রতিহিংসার শিকার। দেয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে। পেটে ক্ষুধা নিয়ে পাঠদান হয় না। আগামী ৩১ মার্চের মধ্যে যদি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলো জাতীয়করণ করা না হয় তবে ১০ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট করবো।

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের ৮ দফা দাবির মধ্যে রয়েছে- স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার নীতিমালা-২০১৮ বাস্তবায়ন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার পাঠদানের অনুমতির স্থগিতাদেশ প্রত্যাহার, রেজিস্ট্রেশনপ্রাপ্ত কোডবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলো মাদরাসা বোর্ডের কোডের অন্তর্ভুক্ত করা, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা করা, প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় একজন অফিস সহায়কের পদ সৃষ্টি, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার ৫ম শ্রেণি সমাপনী পরীক্ষার অটোপাশের প্রজ্ঞাপন জারি, প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলো জাতীয়করণ ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার ডাটা বেইজ চূড়ান্ত করণ।

তাজুল ইসলাম ফরাজী বলেন, আমাদের দাবির বিষয়টি সব মহল স্বীকার করে। কিন্তু এই ন্যায্য দাবি আদায় হচ্ছে না কেন? তা আমরা জানতে চাই। শিক্ষামন্ত্রী যেখানে প্রস্তাবনা দিয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী সেই প্রস্তাবণা অনুমোদন দিয়েছেন। এর পরেও ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের বেতন পাওয়াই বাধা কোথায়?

এসময় বক্তারা বলেন, ২০১৩ সালে ৩৬ হাজার ৮৯৩টি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হলেও একই দেশে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত ইবতেদায়ী মাদরাসগুলোকে জাতীয়করণ করা হয়নি। আমরা আমাদের দাবি আদায়ে শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি দিবো। দাবি আদায়ে আমরা পূর্বের মতো রাজপথে থাকবো।

মানববন্ধনে উপস্থিত ছিলেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান মো. মোখলেছুর রহমান, সমন্বয়ক আলহাজ্ব কাজী ফয়েজুর রহমান, মুখপাত্র এস এম জয়নুল আবেদীন জেহাদী, মো. শামছুল আলম, যুগ্ম সচিব মো. আব্দুস ছত্তার প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল প্রায়বিস্তারিত পড়ুন

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার

প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতা ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতেবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ও গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছেবিস্তারিত পড়ুন

  • বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান