শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়ায় সাতক্ষীরায় শুকরিয়া ও দোয়া

আবু সাইদ বিশ্বাস, সাতক্ষীরা: দীর্ঘ এক যুগ পরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পাওয়ায় সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এক শুকরিয়া ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা জামায়াতের দলীয় কার্যালয়ে রবিবার (১ জুন) সন্ধা সাড়ে ৭টায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জামায়াতের আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল এবং সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ ও জেলা জামায়াতের সাবেক আমীর কেন্দ্রীয় শূরুা সদস্য মুহাদ্দিস রবিউল বাশার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নূরুল হুদা ও ডা মাহমুদুল হক, সাবেক এমপি গাজী নজরুল ইসলাম।
এসময় অন্যান্যর মধ্যে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারীবৃন্দ, থানা জামায়াতের আমীর, নায়েবে আমীর, সেক্রেটারীসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড জামায়াতের নেতাকর্মী।
আলোচনা শেষে দেশের কল্যাণ ও দলীয় সফলতার জন্য মোনাজাত পরিচালনা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২০২৬ উপলক্ষে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা