শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের শার্শায় চুরির অপরাধে গাছে ঝুঁ*লি*য়ে অমানবিক ভাবে নি*র্যা*ত*ন

যশোরের শার্শায় বাইসাইকেল চুরি করার অপরাধে রাকিবুল ইসলাম বিপ্লব (৪২) নামে এক ব্যক্তিকে রশি দিয়ে বেঁধে গাছের সাথে ঝুলিয়ে অমানবিক ভাবে নির্যাতন চালানো হয়েছে। নির্যাতনের শিকার ঐ যুবক বেনাপোল রেল ষ্টেশন এলাকার মৃত হারুন শেখের ছেলে। চুরি করায় তার পেশা। শনিবার বিকালে শার্শা উপজেলার নাভারন বাজারে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরার হলে প্রশাসনের নজরে আসে।

পুলিশ আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। থানায় একটি মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে ৭জনকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে।

নির্যাতনের শিকার রাকিবুল ইসলাম বিপ্লব জানান, শনিবার বিকালে শার্শা থানাধীন নাভারণ বাজারে শাওন জুয়েলার্স এর নির্মাণাধীন ভবনের নিচ তলা হতে সাইকেল চুরি করার চেষ্টা কালে সকল আসামীরা ও অজ্ঞাতনামা আসামীরা বে-আইনী ভাবে লাঠি-সোটা নিয়া আসামী জাহিদুল ইসলাম এর নেতৃত্বে আমাকে এলোপাতাড়ী কিল-ঘুষি লাথি মারিয়া আমার শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফুলা জখম করে। আমি মাটিতে লুটিয়ে পড়িলে আসামী জাহিদুল ইসলাম তার হাতে থাকা লোহার হুক দিয়া আমাকে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে আঘাত করিলে উক্ত আঘাত আমার ডান পাশের পাজোরে লাগিয়া গুরুত্বর জখম হয়। তখন আসামী জাহিদুল ইসলাম আমার হাত-পা বেঁধে গাছের সাথে আমাকে ঝুলিয়ে এলোপাথাড়ী লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। আমার ডাক চিৎকারে আশপাশে লোকজন আসিয়া আমাকে রক্ষা করিলে আমি সু-কৌশলে সেখান থেকে পালিয়ে যাই।

শার্শা থানার অফিসার ইনচার্জ কেএম রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে ৭জনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে এবং বাকি আসামীদের আটক করার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক জ্বালানি ও পণ্যবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি

ইলিশ বাংলাদেশের পরিচিত ও জনপ্রিয় মাছ। অথচ সেই ইলিশই এবার ভারত থেকেবিস্তারিত পড়ুন

  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন