মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝাঁপা বাজার কমিটির বিরুদ্ধে সরকারি গাছ আত্মসাতের চেষ্টার অভিযোগ

মণিরামপুর উপজেলার রাজগঞ্জের ঝাঁপা বাজারের রাস্তার একটি নিমগাছ কেটে আত্মসাতের চেষ্টা করেছে ঝাঁপা বাজার পরিচালনা কমিটি। যারমূল্য প্রায় অর্ধলক্ষ্য টাকা। শক্রবার (০৭ জানুয়ারি-২০২২) রাতের আঁধারে তারা গাছ কেটে অন্যত্র সরিয়ে রাখেন। পরে শনিবার (০৮ জানুয়ারি-২০২২) সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয় ভূমি অফিস কাটাগাছ হেফাজতে নিয়েছে।

জানাযায়- গাছটি রাজগঞ্জের ঝাঁপা বাজারের চার রাস্তার মোড় থেকে বাঁকড়া সংযোগ সেতু পর্যন্ত সড়কের বাজার অংশে ছিলো। স্থানীয়দের অভিযোগ- যথাযথ কর্তৃপক্ষকে না জানিয়ে ঝাঁপা বাজার কমিটি অত্যান্ত গোপনে ফিরোজ নামের কাঠ ব্যবসায়ীর কাছে ৪০ হাজার টাকায় গাছটি বিক্রি করেছে। পরে ওই ব্যবসায়ী লোক দিয়ে রাতে গাছটি কেটে নিয়েছেন।
স্থানীয়রা জানান- ঝাঁপা বাজারের চার রাস্তার মোড় থেকে বাঁকড়া সংযোগ সেতু পর্যন্ত ৮৫ মিটার রাস্তার ঢালাইয়ের কাজ চলছে। বাজারের ভেতরে রাস্তার ওপরে বড় একটি নিম গাছ ছিলো। রাতের আঁধারে নিম গাছ কেটে মূল অংশ মণিরামপুর সীমানা ছেড়ে পাশের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া অংশের উজ্জ্বলপুরে সরিয়ে রাখা হয়েছিলো এবং একাজে জড়িতরা শনিবার সকালে সেখান থেকে নিরাপদ স্থানে গাছ সরিয়ে নেওয়ার চেষ্টায় ছিলো। কিন্তু সকাল হতেই বিষয়টি জানাজানি হলে সে উদ্দেশ্য ভেস্তে যায়। খবর পেয়ে এদিন দুপুর ১২টার দিকে ঝাঁপা ইউনিয়ন ভূমি অফিসের লোকজন গাছটি জব্দ করেন।
ঝাঁপা বাজার কমিটির সাধারণ সম্পাদক সামছুজ্জামান খোকা বলেন- নিম গাছটি বাজারের লোকজনের লাগানো। গাছটি রাস্তার ৪ ফুট ভেতরে পড়েছে। রাস্তার মাঝখানে গাছ থাকায় ঢালাই কাজের সমস্যা হচ্ছিলো।
সাধারণ সম্পাদক আরো বলেন- সরকারি নিয়ম মেনে গাছ কাটতে গেলে ১৮-২০ দিন সময় লাগত। সে জন্য আমরা ওই পথে না যেয়ে নিজেরা গাছটা কেটে দিয়েছি। গাছ ৫-৬ হাজার টাকায় বেচে বাজারের কাজে লাগাতে চেয়েছিলাম।
ঝাঁপা ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন- শনিবার সকালে খবর পেয়ে অফিসের লোক পাঠিয়েছিলাম। তারপর ওই গাছটি রাস্তার সেটি নিশ্চিত হওয়ার পর আমরা ভূমি অফিসে এনে রেখেছি।
মণিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হরেকৃষ্ণ অধিকারী বলেন- গাছ আমরা হেফাজতে নিয়েছি। পরবর্তীতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা