শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মুজিববর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করলেন ডিসি হুমায়ুন কবির

কলারোয়ায় মুজিববর্ষ ব্যাডমিন্টন টূর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাধীনতার সুবর্নজয়ন্তীতে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে মুজিববর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

শনিবার (৮ জানুয়ারী) রাত ৮টার দিকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠের ব্যাডমিন্টন কোর্টে জমজমাট আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

হাজার হাজার উৎফুল্ল দর্শকের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তানজিল্লুর রহমান, কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আক্তার হোসেন, কলারোয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হোসেন, পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, উপজেলা আ.লীগ সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন ও সাধারণ সম্পাদক আলিমুর রহমান।

অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলহাজ আবু নসর, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু বক্কর ছিদ্দিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান, থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম, সম মোরশেদ আলী, আফজাল হোসেন হাবিল, মাহাবুবর রহমান মফে, বেনিজর হোসেন হেলাল, শেখ সোহেল রানা, শিক্ষক নেতা প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক নুরুল ইসলাম, প্রধান শিক্ষক রুহুল আমিন, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, শিক্ষক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, আ.লীগ নেতা সরদার আমজাদ হোসেন, আজিজুর রহমান প্রমুখ।

টুর্নামেন্টের প্রথম খেলায় ২-০ সেটে উপজেলা পরিষদ চেয়ারম্যান জুটি জয়ী হয়। জয়ী জুটির খেলোয়াড় ছিলেন সহোদর ভাই শিবাগত ও গালিব।
প্রতিদ্বন্দী পৌর মেয়র জুটির খেলোয়াড় ছিলেন জাতীয় দলের চ্যাম্পিয়ন লিপটন ও তুহিন।

দ্বিতীয় খেলায় উপজেলা নির্বাহী অফিসার জুটি রাকিব আটো (পাটকেলঘাটা) জুটিকে ২-০ সেটে পরাজিত করে জয়ী হয়। জয়ী জুটির খেলোয়াড় ছিলেন লালচাঁদ ও পরশ। রাকিব আটো জুটির খেলোয়াড় ছিলেন অপু ও জাবের।

প্রথম রাউন্ডের তৃতীয় খেলায় ২-০ সেটে জয়লাভ করে পাঁপড়ি এগ্রো জুটির অনিক ও রিয়াদ। প্রতিদ্বন্দ্বী থানার অফিসার ইনচার্জ জুটির খেলোয়াড় ছিলেন রাকিব ও অন্তর।

চতুর্থ খেলায় পাঁপড়ি ট্রান্সপোর্ট জুটি ওহিদুল ও শুভ ৩-১ সেটে তালার খেশরা ভূমি অফিস জুটির সোয়াদ ও নাজমুলকে পরাজিত করে জয়ী হয়।

খেলাগুলি পরিচালনা করেন মাসুদ পারভেজ মিলন ও সাইফুল ইসলাম।

খেলার ধারাভাষ্যে ছিলেন মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, মাস্টার অলিউল রহমান।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা