বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ট্রাম্পসহ ৪৮ মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চাইল ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রেফতারের জন্য ইন্টারপোলের প্রতি রেড নোটিশ জারির আহ্বান জানিয়েছে ইরান।

মঙ্গলবার (০৫ জানুয়ারি) সংবাদ সম্মেলনে ইরানের বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসাইন ইসমাইলি ঘোষণা দেন, গেল বছর শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি হত্যায় জড়িত প্রমাণিত ট্রাম্পসহ ৪৮ মার্কিন কর্মকর্তাকে গ্রেফতারের জন্য ইন্টারন্যাশনাল পুলিশ অর্গানাইজেশনের (ইন্টারপোল) প্রতি আহ্বান জানিয়েছে তেহরান।
গণমাধ্যমকর্মীদের ইসমাইলি বলেন, ইসলামি রিপাবলিক অব ইরান, হত্যার নির্দেশদাতা এবং হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ।

ইরানের শীর্ষ কমান্ডার কাসেম সোলাইমানি দেশটির বিপ্লবী গার্ডের বিদেশ শাখা কুদস বাহিনীর প্রধান ছিলেন। ২০২০ সালের ৩ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে বাগদাদ বিমানবন্দরের কাছে ড্রোন হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়।
জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের সারমর্মে সংস্থার বিচার বহির্ভুত হত্যাকাণ্ড প্রতিরোধ বিষয়ক বিশেষদূত অ্যাগনেস ক্যালামার্ড, কাসেম সোলাইমানির হত্যাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পেন্টাগন, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডসহ দেশটির বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত প্রায় অর্ধশত কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার জন্য ইন্টারপোলের প্রতি এটি ইরানের দ্বিতীয় আবেদন।
জুনে ট্রাম্পসহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে হত্যা এবং সন্ত্রাসবাদের অভিযোগ রয়েছে জানিয়েছে তেহরানের প্রসিকিউটর আলি আলকাসিমেহর গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন।

কিন্তু ফ্রান্স ভিত্তিক ইন্টারপোল ইরানের আবেদন প্রত্যাখ্যান করে। জানায়, ইন্টারপোলের নীতি অনুযায়ী ধর্মীয়, উগ্রবাদ, সামরিক, রাজনৈতিক কর্মকাণ্ডে হস্তক্ষেপের অধিকার নেই তাদের।

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেনবিস্তারিত পড়ুন

জাতিসংঘ টিকে আছে, কিন্তু প্রশ্ন হলো এটি কতটা কার্যকর: খলিলুর রহমান

জাতিসংঘ ৮০ বছর ধরে টিকে আছে। তবে শুধু এটিকে সাফল্যের প্রমাণ হিসেবেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে হাইতির প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানেরবিস্তারিত পড়ুন

  • ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • শেষ ভাষণে যুদ্ধ-এআই-জলবায়ু সংকটে জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেসের সতর্কবার্তা
  • জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান
  • জাতিসংঘ সফরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, ৪ দিনে যেসব কর্মসূচি
  • বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
  • ঢাকা থেকে বিপুল মাদক নিয়ে কুয়েত বিমানবন্দরে ধরা বাংলাদেশি
  • শ্রীলঙ্কায় গণকবর থেকে ৫৭২ জনের কঙ্কাল উদ্ধার
  • ‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
  • মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল
  • সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান