রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ড. ইউনূসের পদত্যাগের গুজব যেভাবে ছড়িয়েছে : বাংলাফ্যাক্টের অনুসন্ধান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুজব যেভাবে ছড়াল তা অনুসন্ধান করে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম- বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্টের অনুসন্ধানে শনাক্ত হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বৃহস্পতিবার (২২ মে) বিকেল থেকে মূলধারার গণমাধ্যম ‘দ্য ডেইলি স্টারে’ প্রকাশিত Prof Yunus resigns শীর্ষক শিরোনামের একটি প্রতিবেদনের লিংক প্রচার হতে দেখেছে বাংলাফ্যাক্ট। বাংলাফ্যাক্টের অনুসন্ধানে উঠে এসেছে, আলোচিত প্রতিবেদনটি আজকের নয় বরং এটি ২০১১ সালের ১৩ মে ‘দ্য ডেইলি স্টারে’ প্রকাশিত প্রতিবেদন। সেসময় প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের এমডির পদ থেকে পদত্যাগ করেছিলেন। সেই প্রতিবেদনের লিংকই গতকালের এ সংবাদ দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে।

যেভাবে গুজবটি ছড়ালো তা অনুসন্ধান করে বাংলাফ্যাক্ট জানায়, বৃহস্পতিবার বিকালে ফেসবুকে The Delhi Star নামের একটি সার্কাজম পেজ থেকে আলোচিত এই প্রতিবেদনের লিংক শেয়ার করা হয়। পরবর্তীতে নেটিজেনরা যাচাই-বাছাই না করেই এবং ওই পেজকে ‘দ্য ডেইলি স্টারের’ আসল পেজ মনে করে সংবাদটি শেয়ার করতে থাকেন। নেটিজেনদের ধারণা- প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন। এভাবেই গুজবটি দ্রুত ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।

The Delhi Star নামের পেজটির বিষয়ে অনুসন্ধানে পাওয়া গেছে, আলোচিত পেজটিতে ৭২ হাজার ফলোয়ার রয়েছে বর্তমানে। বাংলাফ্যাক্ট পেজের ট্র্যান্সপারেন্সি সেকশন পর্যবেক্ষণ করে দেখেছে, এটি ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর চালু করা হয়েছিল এবং এটি চালুর পর থেকে এখন পর্যন্ত এর নাম পরিবর্তন করা হয়নি। পেজটি বর্তমানে ৪ জন অ্যাডমিন দ্বারা পরিচালিত হচ্ছে, যাদের সবার লোকেশন বাংলাদেশে। অর্থাৎ, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর এই পেজটি চালু করা হয় এবং এটি বাংলাদেশে বসেই পরিচালনা করা হচ্ছে।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, পেজটির সাম্প্রতিক বেশকিছু পোস্ট পর্যবেক্ষণ করেছে বাংলাফ্যাক্ট। এতে দেখা যায়, দেশের বিভিন্ন স্পর্শকাতর ইস্যুতে এই পেজ থেকে নিয়মিত বিভিন্ন ধরনের পোস্ট করা হয়। পোস্টগুলো সার্কাজম আকারে দেওয়া হলেও পরবর্তীতে তা সিরিয়াস দাবি হিসেবে প্রচার হতে দেখেছে বাংলাফ্যাক্ট। তাছাড়া, মূলধারার গণমাধ্যম The Daily Star এর নাম ও ডিজাইন নকল করে পরিচালিত এই পেজ থেকে প্রায়ই বিভিন্ন ফটোকার্ড পোস্ট করা হয়, যার ডিজাইনও হুবহু ওই গণমাধ্যমটির মতই। এতে বিভিন্ন সময়ে নেটিজেনরা বিভ্রান্ত হচ্ছেন।

একই রকম সংবাদ সমূহ

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

ভোর ৪টা পর্যন্ত থানায় ছিলাম, মামলা হলো না কেন: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপিরবিস্তারিত পড়ুন

ঢাকায় অফিস খুলতে চায় মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিপুল ব্যবহারকারী ও অনলাইন ব্যবসার সম্ভাবনার কথা বিবেচনাবিস্তারিত পড়ুন

  • সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের
  • সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী
  • নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে এআই ব্যবহারে নিষেধাজ্ঞা
  • সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই : আন্দালিভ রহমান
  • তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
  • এআইয়ের যুগে তরুণেরাই নতুন সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী
  • ব্যবসা-বান্ধব পরিবেশ বাস্তবায়নে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী
  • তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় হচ্ছে ড্রোন কারখানা: মীর শাহে আলম
  • আমি প্রথম ‘বলির পাঁঠা’ হতে পারি, কিন্তু শেষ নই: মাহফুজ আলম
  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা
  • ‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ
  • মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবল