বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় আর্জেন্টিনার ৬০০ হাত লম্বা পতাকা নিয়ে শোভাযাত্রা

সাতক্ষীরার তালায় আর্জেন্টিনার ৬০০ হাত দীর্ঘ পতাকা নিয়ে শোভাযাত্রা করেছে আর্জেন্টিনার ফ্যানস ক্লাবের সমর্থকরা।

শোভাযাত্রাটি শনিবার সকালে পুরাতন তালা বি দে সরকারি বিদ্যালয়ের মাঠ থেকে এ বণার্ঢ্য শোভাযাত্রা বের হয়। আর্জেন্টিনার পতাকা হাতে ও জার্সি পরে সমর্থকরা শোভাযাত্রায় অংশ নেয়।

শোভাযাত্রার উদ্যোক্তা হাবিবুর রহমান বলেন, আর্জেন্টিনা তাঁর প্রিয় দল, মেসি তাঁর প্রিয় খেলোয়াড়। প্রিয় দলকে ভালোবেসে ৬০০ হাত লম্বা পতাকা বানিয়েছেন তারা।

কথা হয় শোভাযাত্রায় অংশ নেওয়া সাফায়েত গাজী, নয়ন ভদ্র, সুমন সরদার, ইমন হাসানসহ আরও অনেকের সঙ্গে। সবাই জানান, ছোটবেলা থেকেই তাঁরা মেসির ভক্ত, আর্জেন্টিনার সমর্থক। তাই তাঁরা এ শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। সবার প্রত্যাশা, এবার বিশ্বকাপ আর্জেন্টিনার ঘরেই উঠবে।

আর্জেন্টিনা ফুটবল দলের ভক্ত তাপস সরকার বলেন, আমরা তালা আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের সমর্থকরা প্রিয় দল আর্জেন্টিনাকে ভালোবেসে এই আমাদের এই আয়োজন। আমরা আশা করি এ বিশ^কাপও আর্জেন্টিনা ঘরে উঠবে। শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ৫০০ সমর্থকরা অংশ নেয়।

এর আগে গত শুক্রবার সকালে তালা ব্রাজিল ফ্যানস ক্লাবের সমর্থকরা ৫০০ হাত দীর্ঘ পতাকা নিয়ে শোভাযাত্রা বের করে।

একই রকম সংবাদ সমূহ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

সাতক্ষীরার তালায় ছাগল ও ভেড়া পালন কর্মসূচির আওতায় ২৯ জন উপকারভোগীর মাঝেবিস্তারিত পড়ুন

তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

১৯ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি জাহিদবিস্তারিত পড়ুন

  • ভুল অস্ত্রোপচারের অভিযোগে রোগীর মৃত্যু, তালায় সার্জিক্যাল ক্লিনিক বন্ধ, বিক্ষোভ
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক
  • ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা
  • তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি
  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
  • ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ