মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া পৌরসভা সহ উপজেলায় মাসব্যাপী হালনাগাদ ভোটার তালিকা কার্যক্রম-২২’ রবিবার শেষ

কলারোয়ায় মাসব্যাপী ছবি সহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম -২২’ কর্মপরিকল্পনা নিদৃষ্ট সময় সূচি অনুযায়ী রবিবার শেষ হতে যাচ্ছে।

উপজেলা নির্বাচন অফিসারের কার্যলয়ের পরিচালনায় গত ২১ অক্টোবর জয়নগর ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভোটারদের রেজিস্ট্রেশন/ নিবন্ধন (ছবি তোলার) কর্মপরিকল্পনা নিদৃষ্ট সময় সূচি অনুযায়ী কার্যক্রম সুন্দর পরিবেশে পরিচালিত হয়ে এসেছে।

এরই ধারাবাহিকতায় শনিবার (১৯ নভেম্বর) সকাল ৮ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত কলারোয়া পৌর সভা হলরুমে কার্যক্রমের ২ দিনে ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের ভোটারদের উপস্থিতিতে ছবি তোলা সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস, পৌর প্যানেল মেয়র-১ জাহাঙ্গীর আলম, পৌর কাউন্সিলর ফারহানা হোসেন, শেখ জামিল হোসেন, জি,এম শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, মেজবাহ উদ্দীন নিলু, সন্ধ্যা রানী বর্মন, আসাদুজ্জামান তুহিন, সমাজ সেবক রবিউল আলম মল্লিক রবি, নির্বাচন অফিসের মামুন হোসেন, গোলাম রসুল সহ কাউন্সিলরগণ ও সংশ্লিষ্ঠ দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, গত শুক্রবার( ১৮ নভেম্বর) থেকে শুরু হওয়া পৌরসভায় (১,২,৩) নং ওয়ার্ডের হালনাগাদ ভোটার তালিকায় ছবি তোলা সহ বিভিন্ন কার্যক্রমে নতুন ভোটারদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। ঢাকা (রাজধানী) ও দূর-দূরন্তের বিভিন্ন শহর থেকে ঘরে ফিরে এসে ভোটার তালিকায় নাম লেখা ও ছবি তোলার উচ্ছাসটি ছিলো নতুন প্রজন্মের ভোটারদের কাছে উৎসবের আমেজ।

পূর্বের নির্ধারিত সময় সূচি অনুযায়ী আগামীকাল রবিবার (২০ নভেম্বর) সকাল ৮ থেকে বিকাল ৩ টা পর্যন্ত পৌরসভার ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের ভোটারদের ছবি তোলা সহ হালনাগাদ ভোটার তালিকার সকল কার্যক্রম পরিচালিত হয়ে ৩১ দিনের পরিকল্পনা মোতাবেক তালিকার কাজ শেষ হবে বলে নির্বাচন অফিস সূত্রে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল

সাতক্ষীরার কলারোয়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ

কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় প্রকাশিত ফলাফলে এক ছাত্রী গোল্ডেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন

কলারোয়ায় হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর এর উদ্বোধন করা হয়েছে। এবিস্তারিত পড়ুন

  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন