শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় চিকিৎসার জন্য সহায়তা চান মনজিলা বেগম

সেলিম হায়দার, তালা: সাতক্ষীরার তালায় হার্ট ও থাইরয়েড সমস্যা নিয়ে বিনা চিকিৎসায় ধুঁকছে দুই সন্তানের জননী মনজিলা বেগম (৩২)।

তিনি তালা উপজেলার সদর ইউনিয়নের জেয়ালা নলতা গ্রামের জেলে পল্লীর হতদরিদ্র মফিজুল নিকারীর স্ত্রী।
মফিজুল নিকারী জানান, দীর্ঘদিন হার্ট ও থাইরয়েড সমস্যায় ভুগছে তার স্ত্রী মনজিলা বেগম। বর্তমানে সে স্বাভাবিকভাবে কিছুই খেতে পারে না।

জরুরি ভিত্তিতে তার হার্টের রিং প্রতিস্থাপনসহ উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। নিজের সম্বলটুকু হারিয়ে আর বিভিন্ন লোকের কাছ থেকে সহযোগিতা নিয়ে ভারতের এ্যাপালো হাসপাতাল থেকে একবার চিকিৎসা নেওয়া হয়। পরবর্তীতে যেতে গেলে প্রায় ৩ লক্ষ টাকার দরকার। কিন্তু এক টাকা তার পক্ষে যোগাড় করা সম্ভব না।

মাত্র ২ শতক জমির উপর জেয়ালা জেলে পল্লীতে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করেন তিনি। এদিকে দিন দিন মনজিলার শারীরিক সমস্যা আরো অবনতি হচ্ছে। কিন্তু অর্থের অভাবে তার স্ত্রীর চিকিৎসা বর্তমানে বন্ধ রয়েছে। এমতাবস্থায় স্ত্রীর চিকিৎসার জন্য স্বামী মফিজুল নিকারী সমাজের দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্য কামনা করেছেন।

এজন্য তিনি ০১৭৩৫২৫৭০৪৯ মোবাইল নম্বরে অথবা হিসাব নং: ২০৫০৭৭৭০২১১৫০৫৪৬৭, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এ যোগাযোগ করতে অনুরোধ করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান