সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় তিন ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভস্মীভূত।। ৫০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

সাতক্ষীরার তালা উপজেলার বালিয়াদহা বাজারে বৈদ্যতিক সট সার্কিট এ তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার ভোরে ভায়াবহ এ দূর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ৫০ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বৈদ্যুতিক সট সার্কিট এ বালিয়াদহ বাজারে আব্দুস সালামের মুদি দোকানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এর থেকে শেখ রবিউল ইসলামের মুদি দোকান,রাসেল গাজীর ইলেকট্রনিক এর দোকান সহ আশেপাশের আরো কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে যায়। আগুনে নগদ ৩ লাখ টাকাসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

সকালে তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ইউএনও ইকবাল হোসেন, খলিষখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফ্ফর রহমান, মাগুরা ইউনিয়নের চেয়ারম্যান গনেশ দেবনাথ সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ ঘটনাস্থলে ছুটে যান।

তাৎক্ষনিকভাবে উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ১০ হাজার টাকা করে সহায়তা দেয়ার জন্য সিদ্ধান্ত নেয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা

সাতক্ষীরার তালায় নাগরিক সমাজ সংগঠনসমূহের যৌথ নেটওয়ার্ক ‘সমতা ফোরাম’ (সিএসও হাব, সাতক্ষীরা)-এরবিস্তারিত পড়ুন

তালার ধানদিয়া ইউনিয়নে ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ

দেশে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপনের উপর গুরুত্ববিস্তারিত পড়ুন

কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাটকেলঘাটা থানা জাসাসের মিছিল

সারাদেশে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে সাতক্ষীরার পাটকেলঘাটা থানাবিস্তারিত পড়ুন

  • তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম
  • তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি
  • তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক
  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ