মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় দুগ্ধ ক্লাস্টারে ড্রেনেজ ব্যবস্থার উদ্বোধন

সাতক্ষীরার তালা উপজেলার জিয়ালা গ্রামে বিদ্যমান দুগ্ধ ক্লাস্টারের পরিবেশগত টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহায়তায় উন্নয়ন প্রচেষ্টা কর্তৃক বাস্তবায়িত সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) প্রকল্পের আওতায় গোমূত্র নিশকাসনের জন্য নির্মিত ড্রেনেজ ব্যবস্থার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার, (৩১ ডিসেম্বর) সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল উক্ত ড্রেনেজ ব্যবস্থার উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন তালা উপজেলার উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন, শহীদ মুক্তিযোদ্ধা মাহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, উন্নয়ন প্রচেস্টা’র নির্বাহী পরিচালক সেখ ইয়াকুব আলী, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন প্রমূখ।

এসইপি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার শাহনেওয়াজ কবির প্রকল্পের কার্যক্রম উপস্থিত সন্মানিত অতিথি ও কমিউনিটির সামনে তুলে ধরেন।

এসময় জেলা প্রশাসক ড্রেনেজ ব্যবস্থা এবং নির্মানাধীন গোবর সংরক্ষণ কেন্দ্র ঘুরে দেখেন এবং এই উদ্দ্যোগের জন্য উন্নয়ন প্রচেষ্টা এবং এসইপি প্রকল্প সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সকলকে পরিবেশ সম্মত উপায়ে নিরাপদ দুধ ও দুগ্ধ সামগ্রী প্রস্তুতের জন্য নির্দেশনা প্রদান করেন এবং দুগ্ধ ক্লাস্টারের পরিবেশ বান্ধব গোবজর্য ব্যবস্থাপনার উপর গুরুত্বারোপ করেন।

একই রকম সংবাদ সমূহ

পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক

পাটকেলঘাটার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং টাটা ক্রপ কেয়ারের স্বত্বাধিকারী কেশব কুমারবিস্তারিত পড়ুন

তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

“শিশুবিয়ে আর নয়,কন্যা করবে বিশ্ব জয়” এই প্রতিপাদ্য স্লোগান সামনে রেখে একাধিকবিস্তারিত পড়ুন

তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা

সাতক্ষীরার তালায় নাগরিক সমাজ সংগঠনসমূহের যৌথ নেটওয়ার্ক ‘সমতা ফোরাম’ (সিএসও হাব, সাতক্ষীরা)-এরবিস্তারিত পড়ুন

  • তালার ধানদিয়া ইউনিয়নে ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাটকেলঘাটা থানা জাসাসের মিছিল
  • তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম
  • তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি
  • তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক
  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম