মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার পলাশপোল হাইস্কুলের ম্যানেজিং কমিটির সাথে দোকান ভাড়াটিয়াদের মতবিনিময়

সাতক্ষীরার পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাথে বিদ্যালয়ের দোকান ভাড়াটিয়াদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১.১২.২০২০) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোমিনুল ইসলামের সভাপতিত্বে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নবগঠিত ম্যানেজিং কমিটির (এড-হক) সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু।

এছাড়াও বক্তব্য রাখেন সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, পৌর ৮নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল আলম বাবু, পৌর ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আনিছ খান চৌধুরী বকুল, মোদাচ্ছেক খান চৌধুরী মিন্টু, ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন মো. মশিউর রহমান, দোকান ভাড়াটিয়াদের পক্ষে বক্তব্য রাখেন মনোয়ার হোসেন চৌধুরী মুকুল প্রমূখ।

বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. ইসরাইল আলমের সঞ্চালনায় সহকারি প্রধান শিক্ষক শামীমুর রহমান সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অনুষ্ঠানে বিদ্যালয়ের সামগ্রিক অবস্থা নিয়ে মতবিনিময় করেন বক্তারা।

পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোমিনুল ইসলাম প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছৈ।

একই রকম সংবাদ সমূহ

জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ

রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী একযোগে তথ্য সংগ্রহবিস্তারিত পড়ুন

পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন

সাতক্ষীরা প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ