শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় সুইট জোনের ব্র্যান্ড শপ উদ্বোধন

সাতক্ষীরায় তালায় নিরাপদ ও স্বাস্থ্যসম্মত দুগ্ধজাত পণ্য (মিষ্টি-মিঠাই) বিক্রির প্রত্যয়ে যাত্রা করলো সুইট জোনের ব্র্যান্ড শপ।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে তালা বাজার মেইন রোড় পোষ্ট অফিস সংলগ্ন এই শপ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহায়তায় বেসরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টা বাস্তবায়নাধীন এসইপি (ডেইরি ফার্ম) প্রকল্পের রেভিনিউ জেনারেটিং কমন সার্ভিস এর আওতায় দুগ্ধ শীতলীকরণ ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের মাধ্যমে উৎপাদিত নিরাপদ ও স্বাস্থ্যসম্মত দুগ্ধজাত পণ্যের ভ্যালু চেইন উন্নয়নের অংশ হিসেবে ‘সুইট জোন’ নামক এই ব্র্র্যান্ড শপটি স্থাপন করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, তালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়্যারম্যান সরদার জাকির হোসেন, অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, তালা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, জেলা পরিষদের সাবেক সদস্য মীর জাকির হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সঞ্জয় বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল নাহার, উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এ এস এম মুজিবুর রহমান, এসইপি প্রকল্পের শাহনেওয়াজ কবির, এসইপি ডেইরি প্রকল্পের গিয়াস উদ্দিন, আরএমটিপি প্রকল্পের ফোকাল পার্সন নয়ন হোসেন, আরএমটিপি প্রকল্পের এসএম নাহিদ হাসান প্রমূখ।

অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পের আওতাভুক্ত দুধ উৎপাদনকারী ক্ষুদ্র উদ্যোক্তাদের দুধের ন্যায্য মূল্য নিশ্চিত করার পাশাপাশি ভোক্তা পর্যায়ে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত দুগ্ধ জাত পণ্য সরবরাহ নিশ্চিত করা হবে। নিরাপদ দুগ্ধজাত পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে স্থানীয় বাজারের পাশাপাশি প্রিমিয়াম বাজারে একাধিক ব্র্যান্ড শপ স্থাপন করা হবে।

প্রকল্পের আওতায় এক হাজার খামারীকে পরিবেশসম্মত খামার ব্যবস্থাপনা, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত উপায়ে দুধ উৎপাদনে আর্থিক, কারিগরি ও দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন সহায়তা প্রদান করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

১৯ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি জাহিদবিস্তারিত পড়ুন

ভুল অস্ত্রোপচারের অভিযোগে রোগীর মৃত্যু, তালায় সার্জিক্যাল ক্লিনিক বন্ধ, বিক্ষোভ

সাতক্ষীরার তালায় ভুল অস্ত্রোপচারের অভিযোগে সাধন বিশ্বাস (৪৫) নামে এক রোগীর মৃত্যুরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের বড়বিস্তারিত পড়ুন

  • ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা
  • তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি
  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
  • ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ
  • তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা
  • তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা