বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালার হাজরাকাটিতে উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : তালা উপজেলা খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে হাজরাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সার্বিক দায়িত্ব পালন করেন উপজেলা যুবদল নেতা ও হাজরাকাটি বাজার কমিটির সভাপতি নুরুল ইসলাম নুরু। এতে এলাকার শত শত নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভাটি পরিচালনা করেন মাস্টার হাফিজুর রহমান বিশ্বাস। বক্তব্য রাখেন উপজেলা যুবদল নেতা ও হাজরাকাটি বাজার কমিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, এলাকাবাসীর পক্ষে আলতাফ সরদার, শেখ জাহাঙ্গীর আলম পল্টু, আহম্মদ আলী মোড়ল, বারিক সরদারসহ আরও অনেকে।

সভায় নুরুল ইসলাম নুরু বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বিজয়ী হলে এই এলাকার রাস্তা-ঘাট উন্নয়ন, বিশুদ্ধ পানির ব্যবস্থা, কাটবুনিয়া রাস্তা সংস্কার, সালতা খনন এবং সালতা খালের ওপর একটি ব্রিজ নির্মাণ করা হবে। তিনি এসব উন্নয়ন বাস্তবায়নে হাবিবুল ইসলাম হাবিবকে বিজয়ী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এসময় এলাকাবাসী তাদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা সভায় তুলে ধরেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন

সাতক্ষীরার তালা উপজেলায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

তালায় জলবায়ু পরিবর্তন নিয়ে স্টুডেন্ট ব্রিগেডের সদস্যদের ওরিয়েন্টেশন

তালা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার তালা উপজেলার জেঠুয়া জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ে স্কোপ প্রকল্পেরবিস্তারিত পড়ুন

  • সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত
  • তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎
  • তালায় মাদক-জুয়া চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, প্রেসক্লাবের নিন্দা
  • তালা উপজেলা স্কাউটের নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দারের জন্মদিন উদযাপন
  • তালায় লিগাল এইড কমিটির অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত
  • তালায় দম্পতির মাদক ও জুয়ায় অতিষ্ঠ এলাকাবাসী, প্রশাসনের সহয়তা কামনা
  • তালায় সিটিজেন গ্রুপের মতবিনিময় সভা
  • তালায় গোয়ালঘর থেকে গরু-ছাগল চুরি, ক্ষতি তিন লক্ষ টাকা
  • তালায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণ শুরু
  • তালা ডাকবাংলার নতুন ভবন নির্মাণ হবে: জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে তালা প্রেসক্লাব’র শুভেচ্ছা