বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা

সাতক্ষীরার তালায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

তালা উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২১ ফেব্রয়ারী) সকালে তালা উপজেলা চত্বরে উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার ও সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাপড়ি, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, বীর মুক্তিযোদ্ধা অমল কান্তি ঘোষ, সাসের পরিচালক মোঃ ইমান আলী প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে চিত্রাংকন, হাতের লেখা, রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

আলোচনা শেষে তালা উপজেলা কমপ্লেক্স মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ইমাম তাওহীদুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

শিশু রামিছা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে তালায় মানববন্ধন, স্মারকলিপি প্রদান

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা পরিষদের সামনে শিশু রামিছা ধর্ষণ ওবিস্তারিত পড়ুন

তালায় গাঁজা সেবনের সময় আটক দিদার মোড়ল, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

সাতক্ষীরার তালায় আলোচিত মোঃ দিদার আলী মোড়লকে গাঁজা সেবনের সময় আটক করেছেবিস্তারিত পড়ুন

তালায় নিরাপদ দুধ উৎপাদনে ব্র্যাক ডেইরির প্রশিক্ষণ কর্মশালা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : “নিরাপদ দুধ পান করি, সুস্থ জীবন গড়ি” প্রতিপাদ্যেবিস্তারিত পড়ুন

  • তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা : মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা
  • সাতক্ষীরার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • তালার খলিলনগরে ৬ কিলোমিটার রাস্তা সংস্কার কাজের উদ্বোধন
  • তালায় তরুণদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ
  • তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে তালা প্রেস ক্লাবের অভিনন্দন
  • ভারতে মুসলিম নি*র্যাতনের প্রতিবাদে তালায় বিশাল বি*ক্ষোভ মিছিল
  • তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন শনিবার
  • প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু
  • কলারোয়ায় বুশরা সমবায় সমিতির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন
  • তালায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • তালার হাজরাকাটি বাজারে চাঁদাবাজি ও দোকান দখলের অভিযোগে থানায় এজাহার দায়ের