শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় উৎসবমূখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত

তালায় উৎসবমূখর পরিবেশে ও শান্তিপূর্ন ভাবে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে তালার মাঝিয়াড়া জগন্নাথ মন্দির চত্বরে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ।

শ্রী শ্রী জগন্নাথ মন্দির কমিটির সভাপতি উদয় কুমার সাধুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান,খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, সাংবাদিক এসএম নজরুল ইসলাম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী প্রমুখ বক্তৃতা করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাঝিয়াড়ায় সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ মন্দির কমিটির সাধারণ সম্পাদক শিক্ষক শ্যামল চৌধুরী লিটু। পরে মন্দির চত্বর থেকে রথযাত্রা শুরু হয়ে মোবারকপুর রাধা-গোবিন্দ মন্দির যেয়ে রথযাত্রা শেষ হয়।

অন্যদিকে তালার ঘোষনগর শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী শান্তি নিকেতন মন্দির কমিটির আয়োজনে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি যুগোল কিশোর দে এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউপি সদস্য প্রকাশ দালাল-এর সার্বিক পরিচালনায় রথযাত্রা সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু সহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। উভয় রথযাত্রায় শত শত নারী, পুরুষ ও যুব সমাজ অংশগ্রহন করে।

একই রকম সংবাদ সমূহ

কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাটকেলঘাটা থানা জাসাসের মিছিল

সারাদেশে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে সাতক্ষীরার পাটকেলঘাটা থানাবিস্তারিত পড়ুন

তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম

সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপিবিস্তারিত পড়ুন

তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামে মাদকসংক্রান্ত তথ্য পুলিশকে দেওয়াকে কেন্দ্র করে সোহেলবিস্তারিত পড়ুন

  • তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক
  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা
  • তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ