শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় কপোতাক্ষ নদের পাড় থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

তালায় কপোতাক্ষ নদের পাড় থেকে লিয়াকত মোড়ল (৭০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপ-শহরের ইকো ট্যুরিজম পার্ক সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। লিয়াকত মোড়ল খুলনার পাইকগাছা উপজেলার কাশিমনগর গ্রামের মৃত নাসির আলী মোড়লের পুত্র। এ সময় লাশের হাতের কাছ থেকে উদ্ধার ‘চুম্বক’ নামের একটি বিষের বোতল। তালা থানার এসআই ইমন হাসান ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

তালা থানা পুলিশ সূত্রে জানা গেছে, লিয়াকত মোড়ল ৪ দিন পূর্বে তালা থানাধীন সুজনশাহ গ্রামে তার মেয়ে মর্জিনা বেগমের বাড়িতে বেড়াতে আসে। এ সময় তিনি শারীরিকভাবে ও মানসিকভাবে তিনি অসুস্থ ছিলেন। সোমবার সকালে সাড়ে নয়টার তিনি মেয়ের বাড়ি থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে বের হন। দুপুর ২ টার দিকে তার লাশ কপোতক্ষ নদের পাড়ে পড়ে থাকতে দেখা যায়। এ সময় তার হাতের পাশেই ‘চুম্বক’ নামের একটি বিষের বোতল ছিল। তিনি কোন কারণে বিষপানে আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
এ ঘটনায় তালা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে (যার নং ২৯, তাং ১৯/০৯/২২)।

তালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবুল কালাম আজাদ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উক্ত ঘটনায় তালা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হবে। ময়না তদন্ত রিপোর্ট পেলেই মূল রহস্য জানা যাবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের বড়বিস্তারিত পড়ুন

‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা

শাহ জাহান আলী মিটন : ‎যুবার হাতেই দিন বদল— স্লোগান সামনে রেখেবিস্তারিত পড়ুন

তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরসিআইপি প্রকল্পের আওতায় “গ্রামীণ সড়কবিস্তারিত পড়ুন

  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি
  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
  • ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ
  • তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা
  • তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা
  • তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা
  • তালা কামেল মডেল হাইস্কুল পরিদর্শন করেন ইউএনও জান্নাতুল আফরোজ