রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় কেন্দ্রীয় পানি কমিটির ষান্মাসিক সভা

তালায় কেন্দ্রীয় পানি কমিটির ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ অক্টোবর) সকালে তালা উত্তরণ আইডিআরটিতে সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম।

সভায় স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। উত্তরণ কর্মকর্তা দিলীপ কুমার সানার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পানি কমিটি নেতা এড. মো. কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্র রায়, সাংবাদিক মিজানুর রহমান, বিষ্ণু পদ দত্ত, বীর মুক্তিযোদ্ধা এম ময়নুল ইসলাম, মীর জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দ্দার, অধ্যাপক রেজাউল করিম, মো. আব্দুল হান্নান, অধ্যাপক অচিন্ত্য সাহা, শেখ সেলিম আকতার স্বপন, আব্দুর রাজ্জাক মলঙ্গী, রফিকুল ইসলাম, শেখ সাদেক, সরদার ইমান আলী, শিব পদ মল্লিক, কালিপদ মন্ডল, অরবিন্দু কুমার সরকার, মোঃ রউফ বাবু, আক্তারুল ইসলাম, মোঃ নুরুল হুদা, রুহুল আমিন, কালিপদ মন্ডল, জিএম শহিদুল্লাহ, আশরাফুন্নাহার আশা, সাবিনা ইয়াসমিন, কল্পনা সরকার, রাবেয়া খাতুন, সাংবাদিক আনোয়ার হোসেন আকুঞ্জী, গাজী জাহিদুর রহমান প্রমুখ। এ সময় মাল্টিমিডিয়ার মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক হাশেম আলী ফকির।

সভায় দ্রুত কপোতাক্ষ নদের পাখিমারা বিলে টিআরএম চালু, কৃষকদের ক্ষতিপূরণের অর্থ প্রদান, বেতনা নদী খননে টিআরএম কার্যক্রম অর্ন্তভূক্তিসহ ব-দ্বীপ পরিকল্পনা-২১০০ বাস্তবায়ন, পশ্চিম শালতা, শালিখা ও শিবসা অববাহিকায় টিআরএম বাস্তবায়নের জন্য ব-দ্বীপ পরিকল্পনায় অর্ন্তভূতি, মৃত ও পরস্পর বিচ্ছিন্ন নদীগুলোর মধ্যে পুনঃসংযোগ প্রদান এবং বিভিন্ন অপদখল থেকে নদীগুলোকে মুক্তসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন

খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি কাজী আবদুল্লাহ, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেনসহবিস্তারিত পড়ুন

তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে

সাতক্ষীরার তালায় সমবায়ের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর টেকসই কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভাবিস্তারিত পড়ুন

  • তালায় সুশীল প্রকল্পের সমাপনী অনুষ্ঠান
  • তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল
  • তালায় ৪৫টি স্কিমে ২০ লাখ টাকা বিনিয়োগ, ৪০টি গ্রাম প্রকল্পে পুনর্বিনিয়োগ ৪৫ লাখ
  • তালায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২
  • তালায় মেয়ের মৃ*ত্যুর বিচার দাবি, জামিনে থাকা আসামিদের বিরুদ্ধে হুমকির অভিযোগ
  • তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কারাদণ্ড
  • তালা প্রেসক্লাবে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় ৫০টি চায়না দুয়ারি ও ১০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস, উচ্ছেদ ১০ অবৈধ স্থাপনা
  • তালায় মিলেনিয়াম ইউরেকা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা
  • সাংবাদিকদের নিয়ে কটূক্তি, ঠিকাদারদের কাছ থেকে কমিশন আদায়ের অভিযোগ—তালা এলজিইডির মিজানকে ঘিরে তোলপাড়
  • তালায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা, নদীর দুই পাড়ে মানুষের ঢল
  • তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা