বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় জামায়াতের আমীর ও সেক্রেটারীসহ ৬ নেতা-কর্মী আটক

সাতক্ষীরার তালা পুলিশের বিশেষ অভিযানে জামায়াতের আমীর ও সেক্রেটারীসহ ৬ নেতা-কর্মীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) ভোরে তালা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খানের নেতৃত্বে এসআই ইমন হাসান সংগীয় অফিসার ফোর্সসহ তাদেরকে আটক করে।

আটককৃতরা হলো- উপজেলা জামায়াতের আমীর কাটাখালি গ্রামের মৃত শেখ ইউসুফ আলীর ছেলে মাওলানা মফিজুল ইসলাম (৫৫), সেক্রেটারী নোয়াকাটি গ্রামের মহিউদ্দিন মোড়লের ছেলে অধ্যাপক ইদ্রীস আলী মোড়ল (৫০), জামায়াত কর্মী সুজানসাহা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে শেখ নুরুল ইসলাম (৭০), বারাত গ্রামের আফাজ উদ্দনি শেখের ছেলে মোশারফ হোসেন(৫১), উথালী গ্রামের মৃত আকছেদ আলী সরদারের ছেলে আজাহারুল ইসলাম (৬৫) এবং আমজাদ সরদারের স্ত্রী মোছা. রেবেকা বেগম (৫৪)।

পুলিশ জানায়, জনমনে ভীতি তৈরী ও দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে সরকারের ভাবমূর্তী ক্ষুন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার অপরাধে আটককৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ ধারা মোতাবেক তালা থানায় মামলা হয়। যার মামলা নং-১২, তারিখ-৩১/০৩/২২ ইং।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম

সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপিবিস্তারিত পড়ুন

তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামে মাদকসংক্রান্ত তথ্য পুলিশকে দেওয়াকে কেন্দ্র করে সোহেলবিস্তারিত পড়ুন

তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক

সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি দাসপাড়া এলাকায় রাস্তার পাশের মেহগনি গাছবিস্তারিত পড়ুন

  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা
  • তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ
  • তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত