বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় নৌকা প্রতীক পোড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

সাতক্ষীরার তালায় আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীক পোড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ অক্টোবর) বেলা ১১ টায় তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী উক্ত মানববন্ধনে শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করে।

তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শফিউর রহমান ডানলপের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন, তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন ডেপুটি কমান্ডার মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বিশ্বাস, উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খাঁ, আওয়ামী লীগ নেতা শাহিনুর রহমান খাঁ, মীর শামছুজ্জোহা আকবর কল্লোল, ইউপি সদস্য মোঃ শফিকুল ইসলাম, লুৎফর রহমান গোলদার প্রমুখ।

এ সময় বক্তারা ঘটনার তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান সংশ্লিষ্ট প্রশাসনের কাছে।

উল্লেখ্য, গত শুক্রবার (১৫ অক্টোবর) রাতে তালা সদর ইউনিয়নের মাঝিায়াড়া বাজারে নৗকা প্রতীকে আগুন লাগিয়ে পুড়িয়েছে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বিশ্বাস।

একই রকম সংবাদ সমূহ

তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম

সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপিবিস্তারিত পড়ুন

তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামে মাদকসংক্রান্ত তথ্য পুলিশকে দেওয়াকে কেন্দ্র করে সোহেলবিস্তারিত পড়ুন

তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক

সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি দাসপাড়া এলাকায় রাস্তার পাশের মেহগনি গাছবিস্তারিত পড়ুন

  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা
  • তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ
  • তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত