শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় প্রতিবন্ধী আপনের পাশে দাঁড়ালো গ্রীন ম্যান

সাতক্ষীরার তালা উপজেলা নগরঘাটা গ্রামে বসবাসকারী দরিদ্র পিতার জেষ্ঠ পুত্র আবির হোসেন আপন (১১)।

জন্ম থেকে হাঁটা-চলা, কথা বলা কোনটাই পারে না সে। সাতক্ষীরা সদর হাসপাতালসহ জেলার কয়েকজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারদের থেকে চিকিৎসা নিয়েছেন। পরিবারের আর্থিক স্বচ্ছলতা না থাকায় তাকে একটি হুইল চেয়ার কিনে দেয়া সম্ভব হচ্ছিলো না।

পরবর্তিতে চিকিৎসা সেবা নিতে নিতে আর্থিকভাবে অসহায় আপনের পরিবারের পাশে দাঁড়ালো গ্রীন ম্যান নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

অতিসম্প্রতি গ্রীন ম্যান পরিবারের সদস্যরা একটি নতুন হুইল চেয়ার উপহার দেয় আপনকে।

এ সময় গ্রীন ম্যান সংগঠনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ইমরান রাব্বি, মেহেদী হাসান সজীব, মুশফিকুর রহমান, সুজয় চক্রবর্ত্তী, সাকিব খান, ফাহিম খান প্রমুখ।

গ্রীন ম্যান সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান রাব্বি জানান, ‘সুবিধাবঞ্চিত শিশুদের যদি সঠিক পরিচর্যা ও যতœ নেয়া হয়, তাহলে তারাও একদিন দেশের সম্পদে পরিণত হবে। আমরা সর্বদা আমাদের সাধ্যমত এই সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকার চেষ্টা করবো।’

প্রসঙ্গত, ২০১৭ সাল থেকে “শান্তিতে, শিক্ষায়, সবুজায়নে আমরা” এই মূলমন্ত্র সামনে রেখে তালা উপজেলার শিক্ষা, পরিবেশ ও সুবিধাবঞ্চিতদের নিয়ে কাজ করে যাচ্ছে গ্রীন ম্যান সংগঠন।

একই রকম সংবাদ সমূহ

তালায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ,সবার আগে বাংলাদেশ” এইবিস্তারিত পড়ুন

মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে তালায় সংবাদ সম্মেলন, পরে এলাকাবাসীর সমাবেশ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: দৈনিক পত্রিকায় প্রকাশিত মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে প্রেসক্লাবের সাংবাদিকদের শুভেচ্ছা ও মতবিনিময়

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপায়ণ দেবের সঙ্গে সৌজন্যবিস্তারিত পড়ুন

  • তালা প্রেস ক্লাবের সাহিত্য সম্পাদকের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ
  • তালার ধানদিয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আসাদ
  • মোস্তাফিজুর রহমান রেন্টুকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ, তালা প্রেসক্লাবের তীব্র নিন্দা
  • তালা উপজেলা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি; আহ্বায়ক রুমি, সদস্য সচিব রাকিবুল
  • তালা মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক হাবিবকে সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ
  • খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • তালায় সুশীল প্রকল্পের সমাপনী অনুষ্ঠান
  • তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল
  • তালায় ৪৫টি স্কিমে ২০ লাখ টাকা বিনিয়োগ, ৪০টি গ্রাম প্রকল্পে পুনর্বিনিয়োগ ৪৫ লাখ
  • তালায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২