রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝিনাইদহের শৈলকুপায় করোনায় জনসচেতনতায় মাঠে পুলিশ

দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে ঝিনাইদহের শৈলকুপা থানা পুলিশের সচেতনতামূলক মাস্ক বিতরণ ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে শৈলকুপার কবিরপুর মোড়ে, চৌরাস্তা, হলবাজারসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে থানা পুলিশ এ ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ করেছে।

এ সময় উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম, ওসি তদন্ত মোহসিন হোসেন, সেকেন্ড অফিসার এসআই আমিরুজ্জামানসহ পুলিশ সদস্যরা।

পুলিশ মাস্কবিহীন পথচারী, বিভিন্ন যানবাহনের যাত্রীদেরকে করোনাভাইরাস মোকাবেলায় সাবান পানি দিয়ে হাতধোয়া, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক ব্যবহারের জন্য পরামর্শ দেন।
এছাড়া মাস্ক বিতরণ করা হয়।

সহকারি পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, খুলনা রেঞ্জের আইজির নির্দেশে এদিন দেশব্যাপী পুলিশ প্রশাসন একযোগে সকল থানায় জনগণকে করোনাভাইরাস সম্পর্কে সচেতন করছে। এরই অংশ হিসেবে শৈলকুপায় এ কর্মসূচি পরিচালিত হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আব্দুর রাজ্জাকের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরা সদরের মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মরহুম আব্দুর রাজ্জাকের স্মরণে একবিস্তারিত পড়ুন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরা সরকারিবিস্তারিত পড়ুন

  • শহীদ প্রেসিডেন্ট জিয়া বেঁচে থাকবেন কোটি মানুষের প্রাণে : প্রধান শিক্ষক মমিনুর
  • সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাতক্ষীরা সরকারি হাইস্কুলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে ‘ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
  • সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ
  • সাতক্ষীরার আলিপুর গার্লস হাইস্কুলে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
  • সাতক্ষীরায় ১ কোটি ৩৯ লাখ টাকার হেরোইন ও মাদক তৈরির কাঁচামাল জব্দ
  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • সাতক্ষীরায় ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণী
  • সাতক্ষীরার সাত উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান
  • দিনভর ভোমরা ইউনিয়ন ঘুরে মানুষের খোঁজখবর নিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত