বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

সাতক্ষীরার তালায় বিনম্র শ্রদ্ধায় ৫০তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন হয়েছে। দিনটি উপলক্ষ্যে দু’দিনের কর্মসূচী গ্রহন করে উপজেলা প্রশাসন এবং উৎযাপন কমিটি। ২৬ মার্চ রাত ১২টা ১ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও উপজেলা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন করা হয়। প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। পরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন ও উপ-শহরে একটি র‌্যালী বের হয়। র‌্যালী শেষে তালা সরকারী কলেজ মাঠে কুচকাওয়াজ, শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সহকারী কমিশনার ভূমি এস এম তারেক সুলতান,তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল,পাটকেলঘাটার থানা অফিসার ইনচাজর্ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার, ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ি,শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ ইনামুল ইসলাম, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম,মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, সাবেক ডেপুটি কমা-ার আলাউদ্দীন জোয়ার্দ্দার প্রমুখ।

দিবসটি উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, প্রীতি ফুটবল ম্যাচ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এর আগেরদিন ২৫ মার্চ তালা উপজেলার জালালপুর গণহত্যার স্মৃতিস্তম্ভে ও পারকুমিরা বধ্যভূমিতে শহীদদের প্রতি সম্মান প্রদর্শনে পুষ্পস্তবক অর্পন, দোয়ানুষ্ঠান ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ কর্মশালা

তালা প্রতিনিধি : মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে তালা উত্তরণ আইডিআরটিতে উত্তরণের গার্ডেনবিস্তারিত পড়ুন

তালায় “দৈনিক রানার” পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তালায় বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের গণমানুষের মুখপাত্র “দৈনিক রানার” এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবিস্তারিত পড়ুন

পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক

পাটকেলঘাটার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং টাটা ক্রপ কেয়ারের স্বত্বাধিকারী কেশব কুমারবিস্তারিত পড়ুন

  • তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত
  • তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা
  • তালার ধানদিয়া ইউনিয়নে ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাটকেলঘাটা থানা জাসাসের মিছিল
  • তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম
  • তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি
  • তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক
  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত