মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কেঁড়াগাছি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী আক্তারুজ্জামান

আসন্ন ৫ নং কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ৫নং কেঁড়াগাছি ইউনিয়নের ৫নং (বোয়ালিয়া উত্তর) ওয়ার্ডে ইউপি সদস্য পদপ্রার্থী ও একই এলাকার মৃত মোফাজ্জেল গাজির পুত্র আক্তারুজ্জামান।

শুক্রবার ( ২৬ মার্চ) বিকালে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারস্থ সীমান্ত প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে নিজের সরে দাঁড়ানোর বিষয়ে লিখিত বক্তব্য পাঠ করেন- ইউপি সদস্য পদপ্রার্থী আক্তারুজ্জামান।

লিখিত বক্তব্যে তিনি বলেন-“আমি মোঃ আক্তারুজ্জামান, পিতা- মৃত মোফাজ্জেল গাজি, সাং- বোয়ালিয়া, উপজেলা- কলারোয়, জেলা- সাতক্ষীরা। আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলারোয়া উপজেলার ৫নং কেঁড়াগাছি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলাম। কিন্তু আমার পারিবারিক নানাবিধ সমস্যার কারণে উক্ত নির্বাচনীয় পদের প্রার্থীতা থেকে নিজেকে সরিয়ে নিলাম। আজকের পর থেকে আমি বা আমার কোনো নেতা- কর্মী নির্বাচনী কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে না। আমি সকলের সু- স্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।

এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় পশু চিকিৎসক হাবিবুর রহমান, সহ বোয়ালিয়া ৫ নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর বাষিক পুষ্টি কর্মপরিকল্পনাবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি