রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় মাদ্রাসা ছাত্রীকে বিয়ে করা শিক্ষককে বরখাস্তের দাবীতে বিক্ষোভ

সাতক্ষীরার তালা উপজেলার মানিকহার দি¦মুখী দাখিল মাদ্রাসার চরিত্রহীন লম্পট শিক্ষক খায়রুল ইসলামের চুড়ান্ত বরখাস্ত পূর্বক শান্তির দাবীতে বিক্ষোভ ও অভিযোগ দাখিল করেছে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় মানিকহার দ্বিমুখী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফজলুর রহমান’র নিকট চুড়ান্ত বরখাস্ত পূর্বক শান্তির দাবীতে অভিযোগ দাখিল করেছে মাদ্রাসার অভিভাবকরা।

অভিযোগে সুত্রে জানা যায়, মানিকহার দ্বিমুখী দাখিল মাদ্রাসার শিক্ষক খায়রুল ইসলাম’র প্রথম স্ত্রী থাকা সত্বেও প্রাইভেট পড়ানোর সুবাধে ঐ মাদ্রাসা পড়ুয়া ১০ম শ্রেণির ছাত্রীর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়। পরবর্তীতে ২১/১১/২০২১ তারিখে নাবালিকা ঐ ছাত্রীকে নিয়ে পালিয়ে যায় এবং দেড় মাস আত্মগোপনে চলে যায় মাদ্রাসা শিক্ষক খায়রুল ইসলাম। পরে শিক্ষক খায়রুল নাবালিকা ছাত্রীকে বিবাহ করেছে বলে সকলের কাছে স্বীকার করে। ঐ ঘটনায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ওঠে। এসময় নাবালিকা শিক্ষার্থীর পিতা বাদী হয়ে ঐ শিক্ষকের বিরুদ্ধে পাটকেলঘাটা থানায় সাধারণ ডায়েরী ও অভিযোগ করে। পরবর্তীতে পরিস্থিতি ভিন্ন খাতে প্রবাহিত করতে মিমিাংসার নাম করে ১ম স্ত্রীকে ঘর সংসার করার লক্ষ্যে শিক্ষক খায়রুল ইসলাম তাকে বাড়ি নিয়ে তার উপর অমানুষিক নির্যাতন শুরু করে। গত ৭/৯/২০১২ সালে ১ম স্ত্রীর প্রথম বাচ্চা নষ্ট করে। এর পরেও দ্বিতীয় বাচ্চাও নষ্ট করেছে খায়রুল।

ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম নির্যাতনের স্বীকার ১ম স্ত্রীকে একবার স্বামীর বাড়ি থেকে উদ্ধার করে তার পিতার হাতে তুলে দিয়েছিল।

এদিকে, মানিকহার দ্বিমুখী দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকরা স্থায়ী বহিস্কার ও দৃষ্ট্রান্তমূলক শাস্তি দাবী করে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। পরের দিন সাতক্ষীরার বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়।

মাদ্রাসা শিক্ষক খায়রুল ইসলাম এখনও ছাত্রীদের প্রাইভেট পড়াচ্ছেন এবং প্রতিদিন মাদ্রাসায় অবস্থান করছে। যে কারণে অভিভাবকরা তাদের সন্তানের নিরাপত্তার কথা বিবেচনা করে তাদের সন্তানদের মাদ্রাসায় পাঠাতে চাইছেনা।

ঐ মাদ্রাসার শিক্ষার্থীদের অভিভাবক ইব্রাহীম, আব্দুল ওহাব মোড়ল, মাজহারুল ইসলাম, মো. জসিম, মাছুরা খাতুনসহ শতাধিক অভিভাবকবৃন্দ মাদ্রাসার শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে ও সন্তানদের নিরাপত্তার জন্য শিক্ষক খায়রুল ইসলামের চুড়ান্ত বরখাস্ত পূর্বক শান্তির দাবীতে বিক্ষোভ করে ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করেছেন।

এঘটনায় মাদ্রাসা সুপার মাওলানা ফজলুর রহমান অভিযুক্ত ঐ শিক্ষককে বাঁচাতে সাংবাদিকদের তথ্য দিতেও অপরাগতা প্রকাশ করাসহ বিভিন্ন কৌশল অবলম্বন করে যাচ্ছেন। যে কারণে ভূক্তভোগীরা সঠিক বিচার পেতে বিলম্ব ও হয়রানীর শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

এব্যাপারে মানিকহার মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ মাদ্রাসা থেকে খায়রুল ইসলামকে চুড়ান্ত বহিস্কার ও দৃষ্ট্রান্তমূলক শাস্তির জন্য সংশ্লিষ্টদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

তালা মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক হাবিবকে সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুলবিস্তারিত পড়ুন

খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন

খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি কাজী আবদুল্লাহ, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেনসহবিস্তারিত পড়ুন

তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে

সাতক্ষীরার তালায় সমবায়ের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর টেকসই কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • তালায় সুশীল প্রকল্পের সমাপনী অনুষ্ঠান
  • তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল
  • তালায় ৪৫টি স্কিমে ২০ লাখ টাকা বিনিয়োগ, ৪০টি গ্রাম প্রকল্পে পুনর্বিনিয়োগ ৪৫ লাখ
  • তালায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২
  • তালায় মেয়ের মৃ*ত্যুর বিচার দাবি, জামিনে থাকা আসামিদের বিরুদ্ধে হুমকির অভিযোগ
  • তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কারাদণ্ড
  • তালা প্রেসক্লাবে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় ৫০টি চায়না দুয়ারি ও ১০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস, উচ্ছেদ ১০ অবৈধ স্থাপনা
  • তালায় মিলেনিয়াম ইউরেকা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা
  • সাংবাদিকদের নিয়ে কটূক্তি, ঠিকাদারদের কাছ থেকে কমিশন আদায়ের অভিযোগ—তালা এলজিইডির মিজানকে ঘিরে তোলপাড়
  • তালায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা, নদীর দুই পাড়ে মানুষের ঢল