শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় মাল্টিস্টেকহোল্ডার কোঅর্ডিনেশন কমিটির সভা

সাতক্ষীরার তালায় মাল্টিস্টেকহোল্ডার কোঅর্ডিনেশন কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার তালা উত্তরণ আইডিআরটিতে বে-সরকারী সংস্থা উত্তরণের আয়োজনে ও দাতা সংস্থা সিমাভীর অর্থায়নে New Area WASh SDG-WAI SP Bangladesh প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।

উত্তরণের প্রজেক্ট কো-অর্ডিনেটর হাসিনা পারভীনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি।

এ সময় তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মফিজুর রহমান, তালা হাসপাতালের চিকিৎসক ডাঃ শাহরিয়ার আল মেহেদী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান, সমাজসেবা কর্মকর্তা সুমনা শারমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক, যুব উন্নয়ন অফিসার রেজাউল করিম, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটুসহ নগরঘাটা, জালালপুর ও খলিষখালী ইউনিয়নের ইউপি সচিব, ইউপিসদস্যবৃন্দ, বিভিন্ন মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক, ঈমাম, পুরোহিত, ফেডারেশনের সভানেত্রীসহ পানি,স্যানিটেশন ও ন্যাপকিন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। উক্ত

সভায় তিনটি ইউনিয়নের সামাজিক মানচিত্রের মাধ্যমে প্রাপ্ত ওয়াশের তথ্য শেয়ারিং ও সমস্যা সমাধানে করণীয় নির্ধারণ, বাংলাদেশ পানি ও স্যানিটেশন সেক্টরের জন্য দরিদ্র সহায়ক কৌশল পানি,স্যানিটেশন, হাইজিন, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় ভিলেজ ওয়াশ কমিটির সভাপতিগণ তাদের এলাকার সমস্যাসমূহ উপস্থাপন করেন।

একই রকম সংবাদ সমূহ

কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাটকেলঘাটা থানা জাসাসের মিছিল

সারাদেশে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে সাতক্ষীরার পাটকেলঘাটা থানাবিস্তারিত পড়ুন

তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম

সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপিবিস্তারিত পড়ুন

তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামে মাদকসংক্রান্ত তথ্য পুলিশকে দেওয়াকে কেন্দ্র করে সোহেলবিস্তারিত পড়ুন

  • তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক
  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা
  • তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ