শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় রাস্তায় ছাগলের দড়িতে পেঁচিয়ে দুর্ঘটনা, প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর

সাতক্ষীরার তালায় ছাগলের দড়িতে পেঁচিয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মতিয়ার রহমান মোড়ল (৩৬) নামের এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ মে) সকাল ৭টার দিকে উপজেলার মাছিয়াড়া গ্রামের খেজুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মতিয়ার রহমান মোড়ল মাছিয়াড়া গ্রামের আয়েজউদ্দীন মোড়লের ছেলে।

খলিলনগর ইউনিয়নের মহিলা সদস্য শিরিনা সুলতানা জানান, ‘মতিয়ার রহমান মোড়ল মঙ্গলবার সকালে মোটরসাইকেল চালিয়ে পাতাডাঙ্গা বিলে তার মৎস্য ঘেরে যাচ্ছিলেন। পথিমধ্যে মাছিয়াড়া গ্রামের খেজুরতলা এলাকায় ছাগলের দড়ির সাথে তার মোটরসাইকেলের চাকা পেচিয়ে গেলে তিনি রাস্তায় পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসার পথে তিনি মারা যান।’

বিষয়টি নিশ্চিত করে খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু জানান, ‘মতিয়ার রহমান মোড়লের এই মৃত্যু খুব দুঃখজনক।’
তিনি শোকসমতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছেন।’

একই রকম সংবাদ সমূহ

তালায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় আঠারোমাইল–পাইকগাছা সড়কে ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা রোধে কার্যকরবিস্তারিত পড়ুন

তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত

তালা প্রতিনিধি: মঙ্গলবার (১৪ জুলাই) সকালে তালা উপজেলা পরিষদ হলরুমে মুক্তি ফাউন্ডেশনবিস্তারিত পড়ুন

  • তালায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা
  • তালায় শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত পলাতক
  • তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
  • তালায় নারী সমাবেশ: সহিংসতা, বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান
  • তালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন হাবিব
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু, আহত বাবা
  • তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মহিলা দলের মানববন্ধন