মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় সহানুভূতি কার্যালয় ও ফ্রী সেবা কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন

সাতক্ষীরা তালায় সেচ্ছাসেবী সংগঠন সহানুভূতি কার্যালয় ও ফ্রী সেবা কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার (১৫ জানুয়ারী) বেলা ১১ টায় সহানুভূতি স্বেচ্ছাসেবী সংগঠনের সহানুভূতি কার্যালয় ও ফ্রী সেবা কেন্দ্র স্থাপনের নির্ধারিত স্থানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সহানুভূতি সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল আলীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ি, বিশিষ্ট ব্যবসায়ী কল্যাণ বসু, তালা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, উপাধ্যক্ষ শফিউর রহমান, তালা বাজার বণিক সমিতির সভাপতি সৈয়দ জুনায়েদ আকবর,অ্যাডভোকেট মশিউর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলাউদ্দিন জোয়ার্দার, প্রাথমিক সাবেক শিক্ষক নেতা শফিউল্লাহ, প্রভাষক নাজুমল হাসান প্রমূখ।

আলোচনার শেষে অতিথিরা সহানুভূতি কার্যালয় ও ফ্রী সেবা কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করেন ও দোয়া মোনাজাত করা হয়।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস বলেন,সহানুভূতি আজকের এই যাত্রা এক সময় বাংলাদেশ ব্যাপী সাড়া ফেলবে, আমরা সকলে আমাদের জায়গা থেকে তাদের সহযোগিতা করার চেষ্টা করব।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক