শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ৫ম দিনে ৩৬৬৬ শিক্ষার্থীর করোনা টিকা গ্রহন

কলারোয়ায় শিক্ষার্থীদের করোনা টিকা (কোভিড ১৯) প্রদানের ৫ম দিনে ৩৬৬৬ জন শিক্ষার্থীকে টিকা প্রদান করা হয়েছে।

শনিবার (১৫ জানুয়ারী) কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল ও জি,কে,এম,কে সরকারী পাইলট হাইস্কুল কেন্দ্রে সরকার প্রদত্ত ১২ থেকে ১৮ বছর বয়সের শিক্ষার্থীদের ফাইজার কোম্পানির টিকা প্রদান করা হয়।

শনিবার সকাল ৯টা থেকে দুই হাইস্কুল টিকাদান কেন্দ্র থেকে ৩৬৬৬ জন ছাত্র-ছাত্রী টিকা গ্রহন করেন। টিকা গ্রহনকারী শিক্ষার্থীদের প্রতিষ্ঠান বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়, কামারালী মাধ্যমিক বিদ্যালয়, দেয়াড়া দাখিল মাদ্রাসা,কে,কে,ই,পি মাধ্যমিক বিদ্যালয়, কাজীরহাট বালিকা বিদ্যালয়, সাতপোতা বালিকা বিদ্যালয়, কুশোডাঙ্গা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, কে,এইচ,কে ইউনাইটেড হাইস্কুল ও ইসলামপুর দাখিল মাদ্রাসা ।

টিকা কেন্দ্রে শারীরিক দূরত্ব অনুসরন না করে উৎসবমূখর পরিবেশে সুশৃংখলভাবে উপস্থিত শিক্ষার্থীরা পর্যায়ক্রমে টিকা গ্রহন করেন। টিকা কেন্দ্র দু’টির কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান, সরকারী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রক) ডাক্তার আশিক বাহার, টিকা কেন্দ্রের তদারকী কর্মকর্তা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, প্রধান শিক্ষক আ: রব, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব। পরিদর্শনকালে স্বাস্থ্য কর্মকর্তা ডা: জিয়াউর রহমান শিক্ষার্থীদের টিকা গ্রহনের সাথে সাথে সরকার নির্দেশিত সকল স্বাস্থ্যবিধি অনুসরন করে চলার আহবান জানান।

আগামী ১৭ জানুয়ারী পর্যন্ত উপজেলার সকল মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের তালিকাভূক্ত ছাত্র-ছাত্রীদের টিকা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা