তালা হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগিদের হয়রানীর দায়ে এক ব্যক্তির কারাদন্ড


সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসা রোগিদের হয়রানি আর নাজেহালের দায়ে মোঃ রফিকুজ্জামান (৪৫) নমের এক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
রবিবার (১৬ আগস্ট) বেলা ১টার দিকে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন এ দন্ডাদেশ প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত রফিকুজ্জামান তালা উপজেলার আটারই গ্রামের শেখ এলাহী বক্সের পুত্র।
জানা গেছে, বেশ কিছুদিন যাবত একদল দালাল চক্র তালা হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা নারী-পুরুষদের হয়রানী ও বিভিন্নভাবে নাজেহাল করে আসছিল। রবিবার সকালে রফিকুজ্জামান নামের ঐ ব্যক্তি হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা কয়েকজনকে হয়রানী করার পুলিশ তাকে আটক করে। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন দন্ডবিধি ২৯১ ধারা মোতাবেক তাকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করে বলেন, দন্ডপ্রাপ্ত রফিকুজ্জামানতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপ
সাতক্ষীরার তালা উপজেলায় সার সংকট নিরসন, ইটভাটার জন্য মাটি কাটা ও পরিবহন,বিস্তারিত পড়ুন

তালা বাজারে ফুটপাত, ড্রেন ও খালের ওপর অবৈধ দোকান উচ্ছেদ
সাতক্ষীরার তালা বাজারে ফুটপাত, ড্রেন ও খালের ওপর গড়ে ওঠা পাঁচটি দোকানবিস্তারিত পড়ুন

তালার সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ জিল্লুর রহমানের গণসংযোগ
সাতক্ষীরার তালা উপজেলার ৩ নম্বর সরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ওবিস্তারিত পড়ুন


