রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১৯৭৮, ১৯৮৬ বিশ্বকাপ

তৃতীয় ম্যাচে ম্যারাডোনা, মারিও কেম্পেস’র পেনাল্টি মিসের দুই বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

১৯৭৮ সালে ১১তম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয় আর্জেন্টিনার ৫টি শহরের ৬টি ভেন্যুতে। ১-২৫ জুন অনুষ্ঠিত সেই বিশ্বকাপে মোট ১৬টি দেশ অংশ নেয়। ২৫ জুন ফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা এবং নেদারল্যান্ড।

আর্জেন্টিনা ৩-১ গোলের ব্যবধানে নেদারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের শিরোপা প্রথমবারের মতো ঘরে তোলে। ১৯৭৮ সালের সেই বিশ্বকাপের তৃতীয় ম্যাচে পেনাল্টি মিস করেছিলেন মারিও কেম্পেস।

এরপর ১৯৮৬ সালের বিশ্বকাপের তৃতীয় ম্যাচেও পেনাল্টি মিস করেছিলেন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। ফিফা বিশ্বকাপের ১৩তম এই আসরটি মেক্সিকোতে অনুষ্ঠিত হয়। ১৯৮৬ সালের ৩১ মে থেকে ২৯ জুন পর্যন্ত অনুষ্ঠিত সেই বিশ্বকাপে অংশগ্রহণ করে ২৪টি দেশ।
বিশ্বকাপের এই আসরের দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করে আর্জেন্টিনা। দলের নেতৃত্ব দেন দিয়েগো মারাডোনা।

আর এবার ২০২২ সালের বিশ্বকাপেও তৃতীয় ম্যাচে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি।

ম্যাচ শেষে ফিফার টুইটারে সেই ১৯৭৮, ১৯৮৬ বিশ্বকাপের কথা স্মরণ করিয়ে একটি পোস্ট করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, সেই দুই বিশ্বকাপের তৃতীয় ম্যাচে ম্যারাডোনা, মারিও কেম্পেস পেনাল্টি মিস করেছিলেন। সেই দুই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা।

এখন সমর্থকদের প্রশ্ন, তাহলে কি এবারও শিরোপা জয়ের পথেই হাঁটছে আর্জেন্টিনা?

বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় কাতার বিশ্বকাপে ৯৭৪ স্টেডিয়ামে পোল্যান্ডের মুখোমুখি হয় আর্জেন্টিনা। ম্যাচে ২-০ গোলে পোল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় দলটি। চলে গেছে শেষ ষোলতে। গ্রুপসেরা হওয়ায় দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সকে এড়িয়েছে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে ওঠার পথে মেসিদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর